জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

লবণ পানির আগ্রাসন থেকে প্রাণ প্রকৃতি বাঁচাতে মানববন্ধন



২২ মে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস। প্রতিবছর দিবসটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়ে থাকে। এবছর ও সমগ্র বিশ্বের সাথে তাল মিলিয়ে  সাতক্ষীরার শ্যামনগরে পালিত হলো আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় “প্রকৃতির সাথে সম্প্রীতি এবং টেকসই উন্নয়ন“। 

এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  বৃহস্পতিবার (২২ মে ) সকাল ১০ টায় সাতক্ষীরার  শ্যমানগর উপজেলা প্রেস ক্লাবের সামনে এবং সবুজ সংহতি, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির  উদ্যোগে এবং বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক“র সহযোগিতায়  ‘লবন পানির আগ্রাসন থেকে উপকুল, প্রাণ ও প্রকৃতি বাঁচাতে’এই  মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ত্ব করেন সবুজ সংহতির  সদস্য  বনজীবী নারী শেফালী বিবি।

 মানববন্ধন কর্মসূচিতে এলাকার স্থাণীয় যুব, পেশাজীবী জনগোষ্টী, সাংবাদিক ও উন্নয়ন কর্মী বৃন্দ অংশগ্রহন করেন। মানবন্ধনে উপকুলীয় এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয়দের ভুমিকা ও কি ধরনের উদ্যোগ গ্রহন করছে তা প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক  উপদেষ্টা শেখ আফজালুর রহমান  ও আবু  সাঈদ, সবুজ সংহতির দেলোয়ারা বেগম,  কুমুদ রঞ্জন গায়েন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সবুজ বিল্লা,  জেলে নারী কোহিনুর বেগম , বনজীবী নারী শেফালি বেগম ও বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল, স.ম ওসমান গনি, মারুফ হোসেন মিলন ও বরসা গাইন, প্রতিমা রানী প্রমুখ।

বক্তারা বলেন, ‘ প্রকৃতির প্রতিটি প্রাণ সুরক্ষার দায়ীত্ব আমাদের নিতে হবে। জীবন ধারার পরিবর্তন আনতে হবে। আমরা মানুষ বিভিন্নভাবে প্রাণীকূলের উপর নির্ভরশীল। আর সেই জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে সকল শ্রেনী পেশা ও প্রানের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। অবাধে কোন কিছু ধ্বংশ করবো না।’

পাশাপাশি অংশগ্রহনকারীরা প্রাণবৈচিত্র্য সুরক্ষার জন্য প্লাকার্ড প্রদর্শনীর মাধ্যমে কিছু দাবী তুলে ধরেন - লবন পানির আগ্রাসন থেকে উপকুলের প্রাণ ও প্রকৃতি বাঁচাও। উপকুলীয় এলাকায় লবন পানির উত্তোলন বন্ধ করতে হবে, প্রাকৃতিক জলাশয় উন্মুক্ত করতে হবে, আলাদা জোনিং সিস্টেম চালু করতে হবে, কৃষিকে বাঁচাতে সেচ উপযোগী মিষ্টি পানির ব্যবস্থা করতে হবে, ব্যাঙ বাঁচাই প্রকৃতি বাঁচাই, উপকুলীয় এলাকায় বেড়িবাঁধ রক্ষার্থে বনায়নের উদ্যোগ গ্রহন করতে হবে, বৃক্ষ নিধন বন্ধ করতে হবে, প্রাণবৈচিত্র্য রক্ষায় জনপরিকল্পনা চাই, বাঁচার জন্য বন চাই- সুন্দরবন নিধন নয়, অবাদে কীটপতঙ্গ ধ্বংশ বন্ধ করতে হবে, প্রকৃতির লাঙল কেঁচোকে রক্ষা করতে হবে, রাসায়নিক কীটনাশক বন্ধ করি,উপকুলীয় বীজ বৈচিত্র্য রক্ষায় উপকুলীয় বীজ ব্যাংক, কৃষিপ্রতিবেশ বিদ্য চর্চার ব্যবহার ও সম্প্রসারণ। উপরোক্ত দাবী উথাপনের সাথে সাথে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হয়।

Tag
আরও খবর