জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগর সুপেয় পানির দাবিতে ব্যতিক্রমধর্মী এক ম্যারাথন


শ্যামনগর সুপেয় পানির দাবিতে ব্যতিক্রমধর্মী এক ম্যারাথন

 রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ উপকূলের সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলায় শুক্রবার (১৫ই মে) সকালে শরুব ইয়ুথ টিমের আয়োজনে "রান ফর ওয়াটার" শীর্ষক এক ম্যারাথন অনুষ্ঠিত হয়।

ম্যারাথনে অংশ গ্রহণ করেন প্রায় শতাধিক সচেতন নাগরিক, তরুণ-তরুণী ও পরিবেশকর্মী।

গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় ম্যারাথনটি সকাল ৬টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির গ্যারেজ বাজার থেকে শুরু হয়ে বুড়িগোয়ালিনী আকাশনীলা ইকো ট্যুরিজম চত্বরে গিয়ে শেষ হয়।

 অংশগ্রহণকারীরা পানি পন্য নয় পানি আমাদের অধিকার, 'সরকারি সেবার আওতায় সুপেয় পানি চাই' শীর্ষক বিভিন্ন দাবি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ম্যারাথনে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন মোঃ আতিক হাসান, কিংকর মণ্ডল ও মোঃ ইব্রাহিম খলিল।

শরুব ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা এস এম জান্নাতুল নাঈম জানান, উপকূলীয় শ্যামনগরে  খাওয়ার পানির তীব্র সংকট দীর্ঘদিনের। লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও জলবায়ু পরিবর্তনের কারণে নিরাপদ পানি পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। এই সংকট তুলে ধরতেই  ব্যতিক্রমী আয়োজন।

অনুষ্ঠান শেষে আকাশনীলা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনাসভায় বক্তারা নিরাপদ পানির দাবিকে একটি মৌলিক মানবাধিকার হিসেবে তুলে ধরেন এবং  বলেন শুধু শ্যামনগর নয় পার্শ্ববর্তী উপজেলায় সুপেয় পানি, মানুষের ব্যবহারের পানি,ফসলের ক্ষেতে ব্যবহারের পানির সংকট রয়েছে। বিশেষ বর্তমান সময় শুস্ক মৌসুমে এই সংকট আরও প্রকট আকার ধারণ করে। এলাকায় গবাদিপুশরও খাওয়ার পানির সংকট উল্লেখ করে বক্তারা  দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

জানা যায়,ব্যতিক্রমী এ  ম্যারাথনে  অংম গ্রহণ করতে ২৭৭ জন অনলাইন  নিবন্ধন করেন। পানিয় জলের সংকট সমাধানের দাবীতে এই আয়োজনে অংশ গ্রহণকারীদের মধ্যে ছিল এক উৎসবের আমেজ।

ছবি- শ্যামনগরে সুপেয় পানি সংকট সমাধানের দাবীতে ব্যতিক্রমধমী ম্যারাথন।

 


Tag
আরও খবর