জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথ‌ওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথ‌ওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত


এস এম তাজুল হাসান সাদ উপকূলীয় প্রতিনিধি (সাতক্ষীরা) 


মানব পাচার প্রতিরোধে সচেতনতা ও কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে সাতক্ষীরার কালিগঞ্জে রেফারেল পাথ‌ওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে আশ্বাস প্রকল্প।


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, নারী নেত্রী, এনজিও প্রতিনিধি, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সিটিসি সদস্যরা অংশ নেন।


আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়ের সঞ্চালনায় ও খুলনা ক্লাস্টারের প্রকল্প সমন্বয়কারী সুবোল ঘোষের পরিচালনায় সভার উদ্দেশ্য, প্রকল্পের পরিচিতি, কার্যক্রম, প্রত্যাশিত ফলাফল ও ‘প্রেরণার আলোক শিখা’ শীর্ষক ভিডিও উপস্থাপনের মাধ্যমে বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হয়।


সভায় মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথওয়ে নেটওয়ার্ককে শক্তিশালীকরণ, পাচারের শিকার ভুক্তভোগীদের সেবা নিশ্চিতকরণ এবং নারী-পুরুষ উভয়ের পুনর্বাসনে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আকরাম হোসেন,সুকুমার দাস বাচ্চু ও মো. ইশারাত আলী, আনোয়ার হোসেন, নারী নেত্রী ইলা দেবী মল্লিক ও এনজিও প্রতিনিধি নিতাই সেন প্রমুখ।


সভাটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মন্ডল।


উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর মাঠপর্যায়ে বাস্তবায়ন করছে।

আরও খবর