জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরার কৃতি সন্তান তৈয়েব হাসান বাবু ফিফা’র আমন্ত্রণে যাচ্ছেন বাগদাদ



আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)-এর আমন্ত্রণে বাংলাদেশি সাবেক ফিফা এলিট রেফারি ও রেফারি ইনস্ট্রাক্টর সাতক্ষীরা জেলার কৃতি সন্তান তৈয়েব হাসান বাবু ইরাকের রাজধানী বাগদাদ যাচ্ছেন। সেখানে আগামী ৭ মে শুরু হতে যাচ্ছে ‘ফিফা রেফারি ইনস্ট্রাক্টরস সেমিনার, যেখানে অংশ নিতে তিনি কাতার এয়ারওয়েজে বাগদাদ রওনা হবেন। সেমিনার শেষে ১২ মে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।


দীর্ঘ ১৮ বছর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তৈয়েব হাসান দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ফিফা রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর পরিচালিত আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা শতাধিক। কেবল রেফারিং-এ নয়, তিনি বিভিন্ন রেকর্ডের অধিকারী হিসেবে ক্রীড়াঙ্গনে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত একমাত্র জীবিত রেফারি।

বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং একমাত্র ‘ইন্টারন্যাশনাল রেফারি অ্যাওয়ার্ড’ (এএফসি রেফারিজ মোমেন্তো অ্যাওয়ার্ড) প্রাপ্ত রেফারি হচ্ছেন তৈয়েব হাসান। তিনি এশিয়ার সেরা ২৫ রেফারির তালিকায় স্থান পাওয়ার পাশাপাশি ২০১৩ সালে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন যা ছিল দক্ষিণ এশিয়ার প্রথম রেফারি হিসেবে ঐতিহাসিক অর্জন।


করোনা মহামারির সময় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন এই ক্রীড়া সংগঠক। সাফ চ্যাম্পিয়নশিপের ঐতিহাসিক ফাইনাল ম্যাচে ব্যবহৃত জার্সি নিলামে ৫ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করে তা করোনা আক্রান্ত মানুষের সাহায্যার্থে দান করেন। এ উদ্যোগে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হন তিনি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাঁকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান।


জাতীয় ক্রীড়া পুরস্কার হিসেবে পাওয়া এক লাখ টাকাও তিনি ব্যয় করেন স্থানীয় পুষ্টিহীন ও দুস্থ শিশুদের কল্যাণে। ক্রীড়াক্ষেত্র ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।


তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সোনালী অতীত ক্লাব-ঢাকা, সাতক্ষীরা জেলা সমিতি-ঢাকাসহ বিভিন্ন সংগঠন তাঁকে সম্মাননা দিয়েছে।


Tag
আরও খবর