জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সুন্দরবন উপকূলের শ্যামনগর স্থানীয় বীজসম্পদ সুরক্ষায় উদ্যোগ গ্রহণ

সুন্দরবন উপকূলের শ্যামনগর স্থানীয় বীজসম্পদ সুরক্ষায় উদ্যোগ গ্রহণ
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূর্যোগসহ নানা কারণে  আজ হারিয়ে যাচ্ছে উপকূলের ঐতিহ্য স্থানীয় জাতের বিভিন্ন ধরনের বীজ। কৃষকের কাছ থেকে একেবারেই বিলুপ্তির পথে বসেছে একাধিক ধান ও সবজি। তবে বর্তমানে এলাকার কিছু কিছু কৃষক কৃষির অতীতকে ফিরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছেন এবং নিজ নিজ বাড়িতে বীজ সংরক্ষণও করছেন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে রাজা প্রতাপাদিত্যের রাজধানী ধুমঘাটের তেরকাটির চকে  শনিবার (২৬ এপ্রিল )ধুমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে গবেষণা প্রতিষ্ঠান বারসিক' এর সহযোগিতায় ধুমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক কৃষাণী অল্পনা রাণী মিস্ত্রি'র সভাপতিত্বে আন্তর্জাতিক বীজ দিবসে উপকূলীয় অঞ্চলের স্থানীয় বীজসম্পদ সুরক্ষা ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক ব্যতিক্রমী মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

তারা আরও বলেন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বঙ্গোপসাগরের তীরবর্তী উপকূলীয় অঞ্চল শ্যামনগর। যেখানে স্থানীয় জনগোষ্ঠীকে প্রতিনিয়ত প্রাকৃতিক দূর্যোগ যেমন ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন, লবনাক্ততা, অতি বৃষ্টি, অনাবৃষ্টিসহ বৈরী আবহাওয়া মোকাবেলা করে টিকে থাকতে হয়, সেখানে ফসল চাষাবাদ কৃষকের নিত্যদিনের সংগ্রাম। একদিকে প্রাকৃতিক বির্পযয়, জলবায়ু পরিবর্তন  ও লবনাক্তার সাথে সংগ্রাম করে ফসল উৎপাদনে করতে কৃষকরা হিমশিম হয়ে পড়ছে,  তার উপরে রয়েছে উৎপাদনের অন্যতম উপাদান বীজ সংকট। কৃষকের বীজ,  নেই কৃষক ঘরে। বীজের জন্য কৃষককে হতে হচ্ছে কর্পোরেট কোম্পানিগুলোর দারস্থ। এতে কৃষক নিজের ইচ্ছে ও পছন্দ অনুযায়ী না পারছে সময় মত বীজ বপন করতে, আবার বারে বারে বীজ ক্রয়ে গুনতে হচ্ছে বাড়তি খরচ। কৃষক হয়ে পড়ছে বাজার নির্ভরশীল ও কর্পোরেট কোম্পানিগুলোর হাতের পুতুল। কৃষক স্বাধীন না হলে খাদ্যসার্বভৌমত্ব কিভাবে আসবে?

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন বারসিকের সহযোগি কর্মসূচি কর্মকর্তা বরষা গাইন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার। এসময় উপস্থিত ছিলেন শ্রীফলকাটি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক গোবিন্দ মন্ডল, শাপলা নারীর উন্নয়ন সংগঠন ও স্বপ্ন-চূড়া যুব সংঘের সদস্যসহ স্থানীয় জনগোষ্ঠী।

 কৃষি-প্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক গোবিন্দ মন্ডল ও বারসিকের আঞ্চলিক কর্মকর্তা বাবলু জোয়ারদার বলেন, বীজ সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, ব্যবহার, বিনিময় এবং বিক্রয় করা কৃষকের অধিকার।  সেই অধিকার থেকে কৃষক দিন দিন বঞ্চিত হচ্ছে।  উপকূলীয় অঞ্চলে লবনাক্ততার প্রভাব বেশি থাকার কারণে কেনা বীজ অনেক সময় ফুটে না, আবার গাছ হয় কিন্তু ফল হয় না। ফলে বার বার বীজ কিনতে হয়,  এতে তাদের উপর মরার উপর খাড়ার  ঘাঁ প্রতিপন্ন হয়। যা কৃষকের ফসল চাষাবাদের আগ্রহ হারিয়ে নষ্ট করে ফেলে। এতে উৎপাদনে থাকছে না কৃষকের পছন্দ ও স্বাধীনতা। এজন্য কৃষককে আরও বেশি স্থানীয় জাতের বীজ সংরক্ষণে সচেতন ও তৎপর হতে হবে। তবে উৎপাদনে কৃষকের স্বাধীনতা ফিরবে।

অতিথিবৃন্দ আরও বলেন, বীজ শব্দটি ছোট হলেও পৃথিবীর প্রাণবৈচিত্র্য এই বীজের উপর নির্ভরশীল। উৎপাদনের মূল উপাদান বীজ। কৃষি ফসল উৎপাদন বীজ ব্যতিত কল্পনা করা যায় না। আর কৃষি ফসলের মূল কারিগর কৃষক। কিন্তু কৃষকের ঘরে নেই বীজ,  কোম্পানি ফসল উৎপাদন করে না তারা বীজের মালিক। কৃষককে কিনতে হবে কর্পোরেট কোম্পানির থেকে বীজ। কিন্তু কেন? কৃষকের বীজ কৃষকের অধিকার। কৃষক বাড়ী হোক বীজ ব্যাংক, হোক বীজ ভান্ডার।

মতবিনিময় শেষে অংশগ্রহণকারীদের মাঝে ধুমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক অল্পনা রানী মিস্ত্রি স্থানীয় জাতের বীজ স্থানীয়দের মধ্যে বিনিময় করেন।
ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক বীজ দিবসে কৃষকবৃন্দ বীজ বিনিময় করছেন।  


Tag
আরও খবর