জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সভাপতিপদে অপ্রস্তাবিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে সংবাদসম্মেলন

শ্যামনগর নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে সভাপতিপদে অপ্রস্তাবিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে সংবাদসম্মেলন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে শনিবার(২৬ এপ্রিল) বেলা ১২টায় সচেতন এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের পক্ষ থেকে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতিপদে অপ্রস্তবিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর পক্ষে এম এম আবুল কালাম লিখিত বক্তব্যে বলেন নওয়াবেঁকী মহাবিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বিগত ২০২৪ সালের ২৭শে অক্টোবর জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃক পুনাঙ্গ কমিটি গঠনের জন্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল ওয়াহেদকে সভাপতি মনোনিত করে এডহক কমিটি অনুমোদন দেয়।অত্র কমিটি সুনামের সাথে পরিচালনাপূর্বক পুর্নাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করে। পরিচালনা পর্ষদের ঐক্যমতের ভিত্তিতে বর্তমান বছরের ২৫ এপ্রিল এডহক কমিটির স্মারক নং ০৪/২৫ মোতাবেক নাম প্রস্তাব করে জাতীয় বিশ^বিদ্যালয়ে প্রেরণ করা হয়। যেখানে সভাপতি পদে অত্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মাজেদকে প্রথমে রেখে ২য় ও ৩য় নম্বরে যথাক্রমে তাশরিফা আরফিন, মুহাঃ আলমগীর কবিরের নাম প্রস্তাব করা হয়। কিন্ত সভাপতি পদে প্রস্তাবিত প্রতিনিধি বাদ দিয়ে সম্পূর্ণ অপরিচিত ঢাকায় বসবাসরত জনৈক আব্দুস সালামকে মনোনয়ন দেওয়া হয়েছে। লিখিত বক্তব্যে তারা বলেন একর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানানো সহ অনতি বিলম্বে এলাকার ব্যক্তিবর্গের দাবীর প্রতি মর্যাদা দিয়ে কমিটি অনুমোদনের জোর দাবী জানাচ্ছি। তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে সচেতন এলাকাবাসী প্রস্তাবিত ব্যক্তিদের মধ্যে থেকে সভাপতি পদে মনোনয়ন দিয়ে শিক্ষার পরিবেশ রাখার জন্য সংশ্লিষ্ট সকল মহলের নিকট জোর দাবী জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকাবাসীর মধ্যে মোঃ ইউনুচ আলী, রেজাউল ইসলাম রানা, হাবিবুর রহমান, জি এম আইয়ুব আলী, আরাবুজ্জামান পাভেল, মাহফুজ এলাহী, সাইফুল আলম প্রমুখ।

ছবি- শ্যামনগরে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে সভাপতিপদে অপ্রস্তাবিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে সংবাদসম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন এলাকাবাসীর পক্ষে এম এম আবুল কালাম।


Tag
আরও খবর