জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরার শ্যামনগরে তিন ডাম্পার ট্রাক আটক, ৩৪ হাজার জরিমানা


সাতক্ষীরার শ্যামনগরে ইট ভাটার মাটি বহনের কাজে ব্যবহৃত তিনটি ডাম্পার ট্রাক আটক করে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। বুধবার (২৩ এপ্রিল ) বিকাল সাড়ে তিনটায় দিকে শ্যামনগর উপজেলার চন্ডিপুর ও সোনারমোড় এলাকা থেকে এসব ডাম্পার ট্রাক আটক করা হয়।


এসময় ডাম্পার ট্রাকগুলো মৌতলাসহ বিভিন্ন এলাকার কৃষি জমির মাটি নিয়ে ইট ভাটায় যাওয়ার সময় মুল সড়ক ব্যবহার করছিল। জরিমানার শিকার তিন ডাম্পার ট্রাকের মধ্যে দু’টি সাকিব ব্রিকস এর মালিক সিদ্দিকুল ইসলাম বকুলের।


উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কসহ গ্রামীণ সড়কে ডাম্পার ট্রাক চলাচল অবৈধ। এসব সড়কে ডাম্পার ট্রাক চলাচলের ফলে দ্রুত সময়ের মধ্যে রাস্তার ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই খন্ডে বিভক্ত দেশীয় প্রযুক্তিতে তৈরী উক্ত যান চলাচলের কারনে দুর্ঘটনার প্রবল ঝুঁকি থাকে। মুলত এসব ট্রাকগুলো কৃষি জমি চাষের কাজে ব্যবহারের জন্য।


তিনি আরও বলেন বার বার সতর্ক করার পরও এসব ডাম্পার ট্রাকগুলো প্রশাসনের চোখ এড়িয়ে সড়কে চলাচল করছে। বাধ্য হয়ে বুধবার অভিযানে যেয়ে তিনটি ডাম্পার ট্রাক আটকের পর সর্বমোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সাকিব ব্রিকস এর দু’টি ট্রাককে ২২ ও সোনারমোড় এলাকায় আটক ট্রাক মালিককে ১২ হাজার টাকা জরিামানা করা হয়। আগামীতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও খবর