জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

মৎস্য সম্পদ সংরক্ষণে সাগরে ৫৮দিন মাছ ধরা নিষিদ্ধ

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সাগরে ৫৮দিন মাছ ধরা নিষিদ্ধ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ মাছের সুষ্ঠ প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ৫৮ দিন পর্যন্ত সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার বলেন টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর ১৫ এপ্রিল হইতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর কর্তৃক।

তিনি আরও বলেন সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ এর বিধি ৩ এর উপবিধি(১)এর দফা(ক) মোতাবেক বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ৫৮দিন মৎস্য আহরণ নিষিদ্ধ। নিষিদ্ধকালীন সময়ে সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ দন্ডনীয় অপরাধ; নিষেধাজ্ঞা অমান্য করলে সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে প্রচারণা চালানো হচ্ছে বলে জানান।

 সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলায় অনেক জেলে রয়েছে যারা সামুদ্রিক মৎস্য আহরণের সাথে যুক্ত। এ সকল জেলেদের মধ্যে একজন দাতিনাখালী গ্রামের আজগর আলী বলেন ৫৮ দিন সামুদ্রিক মৎস্য আহরণ বন্ধ থাকায়  অর্থনৈতিক সমস্যায় পড়তে হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন মৎস্য আহরণ বন্ধ থাকাকালীন সময়ে নির্ধারিত তালিকা অনুযায়ী প্রতিবছরের ন্যায় এবারও জেলেরা ভিজিএফের চাউল পেতে পারেন।



Tag
আরও খবর