জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দাখিল পরীক্ষার তৃতীয় দিনে কেন্দ্র সচিবসহ ১১ জন শিক্ষার্থী ও ১২ শিক্ষককে বহিস্কার করা হয়েছে। পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অভিযোগে বহিস্কৃত ১১ শিক্ষার্থীর মধ্যে নয় জন ছেলে ও দুই নারী শিক্ষার্থী রয়েছে।

এসময় পরীক্ষা কক্ষে দায়িত্বে অবহেলা ও গাফিলতির অভিযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়। এছাড়া নকলমুক্ত পরিবেশ নিশ্চিত না করাসহ অসাদুপায় অবলম্বনে ছাত্র-ছাত্রীদের সুযোগ দেয়ায় কেন্দ্র সচিব মাওলাানা ওজায়েরুল ইসলামসহ এক ভেন্যু সচিবকে দায়িত্ব থেকে বহিস্কার করা হয়। উপজেলার পৌর সদরের কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে বৃহস্পতিবার গণিত পরীক্ষার এ ঘটনা ঘটেছে।

উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান পরীক্ষা কক্ষে ছাত্র-ছাত্রীদের কয়েকজন বিশেষ কৌশলে মোবাইল, ব্লু-টুথ হেডফোন ব্যবহার করছিল। এছাড়া বহিস্কৃতদের কয়েকজন নকলের চেষ্টাও করে। এসময় কক্ষে দায়িত্ব পালনরত শিক্ষকদের দায়িত্বে স্পষ্ট গাফিলতির হাতেনাতে প্রমান মেলায় সংশ্লিষ্টদের বহিস্কার করা হয়েছে। এসব শিক্ষার্থীদের মত শিক্ষকরা এবছর আর দায়িত্ব পালন করতে পারবে না।

এদিকে কেন্দ্র সুত্রে জানা যায় উক্ত কেন্দ্রে গনিত পরীক্ষায় পাঁচশ ৬৩ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিলেও ৪৩ জন অনুপস্থিত ছিল।


আরও খবর