জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রূপসী ম্যানগ্রোভ পিকনিক স্পট পর্যটন কেন্দ্রটি ইছামতি ভেড়ি বাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন




সাতক্ষীরায় রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট ইছামতি নদীর জোয়ারের পানির চাপ, বর্ষা মৌসুমে ভারী বর্ষন এবং বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ প্রাকৃতিক দূর্যোগের কারণে পর্যটন কেন্দ্রটির মাটি নদী গর্ভে চলে যাচ্ছে। উক্ত এলাকায় স্থায়ী বেড়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। “রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট” সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার একটি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র, যা বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী ইছামতী নদীর তীরে গড়ে তোলা হয়েছে।


প্রতিদিন হাজার-হাজার ভ্রমণপ্রিয় দর্শনার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ পর্যটন কেন্দ্র ভ্রমণ করেন। “রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট” এ সুন্দরবনের আদলে কৃত্রিমভাবে একটা মিনি সুন্দরবন গড়ে তোলা হয়েছে, যার আয়তন প্রায় ৩৫ একর। এই বনের মধ্যে সুন্দরী, কেওড়া, গেওয়া, গোলপাতা ও অন্যান্য বনজ গাছের ভিতর দিয়ে ট্রেইলের মাধ্যমে ইছামতি নদীর তীর পর্যন্ত যাওয়া যায়।


এছাড়া এ মিনি সুন্দরবনে রয়েছে পাখির অভয়ারণ্য, যা পর্যটকদের আকৃষ্ঠ করে। উল্লেখ্য বাংলাদেশের ইছামতি নদী ও ভারতের হাসনাবাদের নদীর মোহনার তীরেই এ পর্যটনকেন্দ্র। বর্তমানে উক্ত ইছামতি নদীর তীর বড় জোয়ারে, বর্ষা মৌসুমে ভারী বর্ষণ এবং বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপের কারনে প্রাকৃতিক দুর্যোগে নিয়মিত ভাঙন কবলিত হয়ে বাংলাদেশ অংশের স্থলভাগ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং উক্ত ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রের কিছু গাছ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে।


সম্প্রতি উক্ত মিনি সুন্দর বনে পুনরায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে, যাতে উক্ত সমগ্র ম্যানগ্রোভ বন বিলীন হওয়ার উপক্রম হতে যাচ্ছে। যার কারণে বাংলাদেশের মূল স্থলভাগ সংকুচিত হওয়ার উপক্রম হয়েছে। এমতাবস্থায়, “রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট” সংলগ্ন ইছামতি নদীর তীরে স্থায়ী বেড়ী বাঁধ জরুরী ভিত্তিতে নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।


Tag
আরও খবর