জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জিজ্ঞাসাবাদের জন্য সাবেক চেয়ারম্যান মোস্তাকিম তিন দিনের রিমান্ডে



সাতক্ষীরার আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তনিমা মণ্ডল তন্বী মামলার তদন্তকারি কর্মকর্তা আশাশুনি থানার পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াদুদের সাত দিনের রিমাণ্ড আবেদন শুনানী শেষে এ রিমাণ্ড মঞ্জুর করেন।


গত বছরের ৫ আগষ্ট সরকার পতনের পর আশাশুনি উপজেলার হিজলিয়া গ্রামের আলম সরদার, কুড়িকাহনিয়া গ্রামের হাফেজ বিল্লাহ ও কল্যাণপুরের আবুল বাশারের মৃত্যু ও ৭ জন জখম হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড মঞ্জুর করা হয়।

এ ছাড়া গত বছরের ২১ জুলাই সন্ধ্যায় খাজরা ইউনিয়ন পরিষদের সামনে ১৪৪ ধারা ভঙ্গ করে আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম ও খাজরা ইউপি চেয়ারম্যান শাহানাজ ডালিম গ্রুপ পুলিশের উপর হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগে আশাশুনি থানার উপপরিদর্শক মোমরেজ আলীর ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বুধবার এবিএম মোস্তাকিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া গ্রামের রহিম আলী সরদারের দায়েরকৃত মামলা (জিআর-১৭৪/২৪) থেকে জানা যায়, গত বছরের ৫ আগষ্ট সরকার পতনের পর বিকেলে কোটা বিরোধী আন্দোলনকারিরা প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নাকনা গ্রামের বাড়ির সামনে রাস্তার উপর অবস্থানকালে জাকির চেয়ারম্যান ও তার লোকজন গুলি ছোঁড়ে। এতে রহিম আলী সরদারের ছেলে আলম সরদারসহ তিনজন মারা যায়। জখম হয় সাত জন। এ ঘটনায় রহিম আলী সরদার অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে ১৫ আগষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা আশাশুনি থানার পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াহেদ জানান, রহিম সরদারের দায়েরকৃত মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে এবিএম মোস্তাকিমকে গ্রেপ্তার করে ৫ এপ্রিল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমাণ্ড আবেদন জানানো হয়। মামলার নথি জজ কোর্টে থাকায় নথি প্রাপ্তি অন্তে ১৬ এপ্রিল বুধবার রিমাণ্ড শুনানী করা হয়। আদালত তার তিন দিন রিমাণ্ড মঞ্জুর করেন। বৃহষ্পতিবার তাকে কারাগার থেকে পুলিশ হেফাজতে আনা হবে।

পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াহেদ জানান, এবিএম মোস্তাকিমকে আশাশুনি থানার উপপরিদর্শক মোমরেজ আলীর দায়েরকৃত জিআর ১৬২/২৪ নং মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে এবিএম মোস্তাকিমের স্বজনদের অভিযোগ, শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে এবিএম মোস্তাকিম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল ও আন্দোলনকারিদের হাতে নিহত শেখ জাকির হোসেনসহ ছয়জনের পক্ষে দায়েরকৃত মামলার বাদি আজিজুর রহমান, একজন গ্রাম পুলিশসহ কয়েকজনকে পুলিশ পরিকল্পিতভাবে গ্রেপ্তার করে রিমাণ্ডের আবেদন জানিয়েছে। তাদেরকে রিমাণ্ডে নিয়েছে। তবে তারা ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদি।

Tag
আরও খবর