জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে স্বাড়ম্বরে বাংলা নববর্ষ পালিত

শ্যামনগরে স্বাড়ম্বরে বাংলা নববর্ষ পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার(১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, বাঙালির ঐতিহ্য পান্তাভাত ও চিংড়ী মাছ, মুড়ি ও খই,  লাঠিখেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আদিবাসী নৃত্য, জারিগান, হাঁসধরা প্রতিযোগিতা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্তর থেকে নানান সাজে সজ্জিত হয়ে ঘোড়ার গাড়ি বহর, লাঠি খেলা সহযোগে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের ছাতিমতলায় যেয়ে সমাপ্ত হয়।

শোভাযাত্রার নেতৃত্বদেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, পল্লী বিদ্যুৎ শ্যামনগরের ডিজিএম সনজিৎ কুমার মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল আযম মনির প্রমুখ।

ছাতিমতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সকল অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন। জাতীয় সঙ্গীত, এসো হে বৈশাখ, একক ও দলীয় সঙ্গীত, নৃত্য ও অন্যান্য অনুষ্ঠান পরিবেশনা করেন শিল্পকলা একাডেমি ও বাংলালোকনাট্য ইনস্টিটিউট শ্যামনগর, আদিবাসী নৃত্য পরিবেশন করেন সুন্দরবন আদিবাসী মুন্ডা সংগঠন। জারি গান পরিবেশন করেন আবু দাউদ বয়াতি ও তার সদস্যবৃন্দ। সবশেষে উপজেলা পরিষদ পুকুরে অর্ধ শতাধিক মানুষের অংশগ্রহণে হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নববর্ষ উদ্যাপনের স্থানটি পালকি, মাটি ও বাঁশের তৈরী উপকরণ সহ অন্যান্য উপকরণ দিয়ে সাজসজ্জা করা হয়। এছাড়া সড়কে স্থাপন করা হয় নানান স্থাপনা।
সবমিলিয়ে বাংলা নববর্ষ উদ্যাপন ছিল মনোমুগ্ধকর পরিবেশ।

ছবি- শ্যামনগরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।


Tag
আরও খবর