জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

চুরি যাওয়া ২৮ লক্ষ টাকার মালামাল সহ স্বেচ্ছাসেবক দলের নেতা শিবলু আটক



শনিবার (১২ এপ্রিল) রাতে সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় অভিযান চালানো হয়। বেনাপোল বন্দর থেকে চুরি হওয়া ২৮ লাখ টাকা মূল্যের গার্মেন্টস সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শিবলু আটক হয়েছে।


অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক। এসময় ওসি জানান, গত ৬ এপ্রিল বিকালে বেনাপোল বন্দরে খলিলুর রহমান এন্ড সন্স নামক প্রতিষ্ঠানের আমদানি করা ১০০ রোল গার্মেন্টস পন্য বহনকারী ট্রাকটি চুরি হয়। ওইদিন প্রতিষ্ঠানটির ম্যানেজার বুলবুল আহমেদ থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পাবার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্রাকটির অবস্থান নিশ্চিত হলেও মালামাল উদ্ধার করতে পারেনি। 


পরে তদন্ত সাপেক্ষে জানা যায়, এসব মাল সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় কয়েকটি বাড়িতে রাখা হয়েছে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা মূল্যের ১০০ রোল গার্মেন্টস পন্য উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যশোর গোয়েন্দা পুলিশের হাতে সাতক্ষীরা জেলার স্বেচ্ছাসেবক দলনেতা শিবলু আটক হয়েছে। এছাড়া অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর