জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট: তহবিলের দাবি

দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট:  তহবিলের দাবি

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপর্যস্ত বাংলাদেশের সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের যুবরা জলবায়ু ন্যায্যতা এবং জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের জন্য সহায়তার দাবিতে এক জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯ টায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের যুবকরা একত্রিত হয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে এই জলবায়ু ধর্মঘট এবং সমাবেশ করেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে "উপকূলের জীবন, প্রকৃতির দান; জলবায়ু ন্যায্যতা, আমাদের অধিকার", "জলবায়ু ন্যায্যতা নিশ্চিত কর। সবুজ পৃথিবী রক্ষা কর", উই ওয়ান্ট জাস্টিস, ক্লাইমেট জাস্টিস", "কার্বন নিঃসরণ কমাও, আমাদের ভবিষ্যৎ বাঁচাও", "জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার চাই" ইত্যাদি স্লোগান লেখা ছিল।

যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এসএসএসটি) এর আয়োজনে এই ধর্মঘটে অংশ নেন শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি, সবুজ সংহতি, স্থানীয় জনগোষ্ঠী ও বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক।

এসএসএসটি পদ্মপুকুর ইউনিটের সভাপতি ধীরাজ কুমার মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত। এর ফলে এখানকার মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে। তাঁরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদান করতে হবে। জলবায়ু তহবিলের অর্থায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।

 সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ কর্মী ও যুব জলবায়ু যোদ্ধা স.ম ওসমান গনী সোহাগ , সবুজ সংহতি'র সদস্য ও পদ্মপুকুর ইউপি সদস্য উত্তম কুমার মন্ডল, এসএসএসটির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম, বারসিকের কর্মসূচী কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল, জলবায়ু যোদ্ধা মারুফ হোসেন মিলন, উন্নয়ন কর্মী বরষা গাইন, উপকূলীয় যুব সবুজ আন্দোলনের আহ্বায়ক ওবায়দুল্লাহ আল মামুন প্রমুখ।

ছবি- দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট:  তহবিলের দাবি



Tag
আরও খবর