জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে সেনা অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি আটক

কালিগঞ্জে সেনা অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি আটক


এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার


সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও নিবন্ধনবিহীন মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার মৌতলা ও উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন তেল পাম্প এলাকা থেকে তাদের আটক করে সেনাবাহিনী।


আটককৃতরা হলেন—কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত কাশেম মোড়লের ছেলে মাহাদুর মোড়ল (৩৫), দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মৃত জহর আলীর ছেলে মিয়ারাজ হোসেন (৫২), এবং একই উপজেলার বয়রা গ্রামের মৃত আমিন গাজীর ছেলে মোস্তফা গাজী (৪৩)।


পাউখালী সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৯ এপ্রিল রাত পৌনে ৯টার দিকে সেনাবাহিনীর একটি টিম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে মৌতলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় মাহাদুর মোড়লকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কালিগঞ্জ তেল পাম্প এলাকা থেকে মিয়ারাজ হোসেন এবং ইয়াবার পাইকারি বিক্রেতা মোস্তফা গাজীকেও আটক করা হয়।


আটকের সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত দুটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং তিনটি বাটন ফোন জব্দ করা হয়।


পরবর্তীতে আটক তিনজনকে জব্দকৃত মালামালসহ কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং পূর্বে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন বলে জানা গেছে।


এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর