জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনির ভাঙ্গন কবলিত এলাকায় জেলা বিএনপি নেতৃবৃন্দের সফর ও সহায়তা প্রদান



 বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাতক্ষীরা জেলা বিএনপি পক্ষ থেকে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভেড়ী বাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ  বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নেতৃবৃন্দ আনুলিয়া ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন, ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেওয়া হয় এবং ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ কার্যক্রমে ত্রাণ সামগ্রী প্রদান করেন সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ডাঃ মোঃ শহিদুল আলম ও আর্থিক সহায়তা প্রদান করেন দেবহাটা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও জেলা সদস্য সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন সিদ্দিকী। প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জেলা বিএনপির সদস্য সম হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য আসিফুর রহমান তুহিন, আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, আজহারুল ইসলাম মন্টু, দেবহাটা বিএনপির মাসুম বিল্লাহ, জাকির হোসেন, কামাল হোসেন, রাজীব হোসেন রাজু, রিয়াজুল মোল্যাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ২৫০ পরিবারকে চাল, ডাল, তেল, আলু, চিনি, পেয়াজ, পানি এবং ৯০ পরিবারকে ২৭ হাজার টাকা প্রদান করা হয়।


Tag
আরও খবর