জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

প্লাবিত এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার, ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান

 
 আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদীর বিছটে ভেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবনে ক্ষতিগ্রস্ত এলাকা ও পানিবন্দি মানুষকে দেখতে ও ত্রাণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। এসময় মানুষের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী। খুলনা নৌ অঞ্চলের কমান্ডারের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের বিছট ও কাকবাসিয়া এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে ১১ টি গ্রাম প্লাবিত হয়েছে।  ৪ হাজার ৫০০ বিঘা জমির ধান নষ্ট, ২১ হেক্টর জমির মৎস্য ঘের  ক্ষতিগ্রস্থ ও বানভাসি মানুষ আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী পাউবো বাঁধে। মানুষ পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবন যাপন করছে।বেড়িবাঁধ ভাঙ্গন প্লাবিত এলাকা পরিদর্শনকালে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করেন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার, বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ক্যান্টনমেন্ট কর্নেল নাবিদ। এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, সহ সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী হাফেজ মাওঃ মুহাদ্দিস রবিউল বাশার, পাউবো বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মোর্তজা, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, সহ সেক্রেটারী শাহ অহিদুজ্জামান শাহিন, প্রভাষক শাহজাহান, সমাজ কল্যান সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, জামায়াত নেতা জজ কোর্টের এপিপি এ্যাড.শহিদুল ইসলাম ও অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় সংকটকালে জনগণের পাশে থাকা শুধু দায়িত্ব নয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর দৃঢ় অঙ্গীকার। এ পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে। নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল দল খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা ও প্রযোজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করছে। এদিন ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানির জ্যারিকেন, ঔষধ, খাবার স্যালাইন, বিভিন্ন রকমের শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি প্রদান করা হয়।


Tag
আরও খবর