জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

পরিবহন কাউন্টারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট অভিযান

শ্যামনগরে পরিবহন কাউন্টারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট অভিযান

রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলাপ্রতিনিধি: ঈদ শেষে কর্মস্থলে ফিরতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন উপজেলা সদরের বিভিন্ন কাউন্টারে অভিযান পরিচালনা করেছেন।

বুধবার(২ এপ্রিল) সকাল ৭:৩০ মিনিটে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিবহন কাউন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

পরিদর্শনকালে শ্যামনগর থেকে ঢাকাগামী পরিবহনগুলোর সরকার নির্ধারিত ভাড়া এক হাজার তেত্রিশ টাকা থাকলেও কাউন্টার মালিকরা এক হাজার টাকা গ্রহণ করছেন বলে জানা যায়। মামুন পরিবহনের যাত্রী আরাফাত হোসেনের সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতা পান উপজেলা নির্বাহী অফিসার।

এ সময় পরিবহন কাউন্টার সমিতির সভাপতি গোলাম আজম মতি ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উপজেলা প্রশাসনকে আশ্বস্থ করেন যে, যাত্রীদের হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার কাউন্টার ম্যানেজারদের সতর্ক করে দিয়ে বলেন, শ্যামনগরের প্রতিটি যাত্রী যেন ভালো সেবা পান, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য তিনি পরিবহন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই ধারা অব্যাহত রাখার আহব্বান জানান।এছাড়া পরিবহন কাউন্টারগুলোর শৌচাগার ও সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।
 
সারাদেশে যখন গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রীদের ক্ষোভ ও অভিযোগ ঠিক সেসময় শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবহন কাউন্টার পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ যাত্রীরা এবং উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানা পুলিশ, সাংবাদিকবৃন্দ, পরিবহন কাউন্টারের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন বলেন মোবাইলকোট অভিযানে যাত্রিদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া গ্রহণের অভিযোগ পাওয়া যায়নি।  

উল্লেখ্য যে,শ্যামনগর উপজেলা থেকে প্রত্যহ রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় যাত্রীবাহি  বাস, মিনিবাস, বিআরটিসি পরিবহন যাতায়াত করে।  

ছবি- শ্যামনগরে ঢাকাগামী পরিবহন কাউন্টারে ইউএনও রণী খাতুনের মোবাইল কোট অভিযান।  



Tag
আরও খবর