জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সুন্দরবনের মধু আহরণ মৌসুম শুরু

সুন্দরবনের মধু আহরণ মৌসুম শুরু হল

রনজিৎ বর্মন শ্যামনউপজেলা প্রতিনিধি ঃ  পহেলা এপ্রিল থেকে শুরু হলো সুন্দরবনের মধু আহরণ মৌসুম। এবার পবিত্র ঈদুল ফিতরের কারণে মৌসুমের আনুষ্ঠানিকতা হবে ৭ এপ্রিল। তবে তার আগেই ১ এপ্রিল সকালে মধু সংগ্রহে ৪টি নৌকা সুন্দরবনে প্রবেশ করেছে। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বনজীবী মৌয়ালদের হাতে পাশ উঠিয়ে দেন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীর সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খানম, সিপিজির সদস্য ইসমাইল হোসেন, বনবিভাগের সদস্যবৃন্দ,বনজীবিরা প্রমুখ।

বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সুত্র মতে ২০২৫ সালের মধু আহরণের লক্ষ্যমাত্রা ১৫শ কুইন্টাল ও মোম আহরণের লক্ষ্য মাত্রা ৪০০ কুইন্টাল। পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী ও কোবাদক স্টেশন থেকে ৯টি পাশ সংগ্রহ করেছে মৌয়ালরা। এর মধ্যে সকালে ৪টি নৌকা সুন্দরবনে প্রবেশ করেছে।

পাশ নিয়ে মধু সংগ্রহের উদ্দেশ্য গমন করা মৌয়াল ফজলুল হক বলেন, আজ ঈদের পর আনন্দের সাথে আশা নিয়ে যাচ্ছি মধু আহরণের জন্য। জানিনা আশানুরূপ মধু পাবো কিনা। অল্প জায়গায় মধু আহরণ করে আমাদের পরিবার পরিজনের ভরণপোষণ ও মহাজনের চালান ওঠানো কঠিন। তিনি আগামী দিনে অভয়ারণ্যগুলোতে মধু আহরণের অনুমতি দিতে সরকারের প্রতি আহবান জানান। মৌয়াল ফজলুল হকের মতে যে পরিমান মৌয়াল বনে যান তাদের জন্য মধু আহরণের এলাকা পর্যাপ্ত নয়। তাছাড়া অভয়ারণ্যে থেকে মধু আহরণ না করার ফলে মধু গুলো নষ্ট হয়ে যায়।

সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, পবিত্র ঈদুল-ফিতরের কারণে এবছর জাকজমকপূর্ণ ভাবে পহেলা এপ্রিলে মধু আহরণের উৎসব হয়নি কিন্তু সীমিত পরিসরে মধু আহরণের জন্য পাশ দেওয়া হয়েছে মৌয়াল ও বনজীবীদের।
বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ সুত্রে আরও জানা যায় ২০২৩-২৪ অর্থ বছরে ৩৬৪টি পাশের মাধ্যমে ২৪৭০ জন মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহ করেন ১২৩৫ কুইন্টাল এবং মোম সংগ্রহ করেন ৩৭০.৫০ কুইন্টাল। ২০২২-২৩ অর্থ বছরে সুন্দরবন থেকে ২৯০টি পাশের মাধ্যমে ২০৪৬ জন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করে  মধু সংগ্রহ করেন ১০২৩ কুইন্টাল এবং মোম সংগ্রহ করেন ৩০৬.৯০ কুইন্টাল।

ছবি- পশ্চিম সুন্দরবনে পহেলা এপ্রিল মধু আহরণ মৌসুমের শুরুতে মধু সংগ্রহে যাওয়ার প্রাককালে বনজীবিরা।  


Tag
আরও খবর