জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে ১৩ ব্যাংকে দুই মাসে রেমিট্যান্স এসেছে ৯ কোটির উর্দ্ধে

ঈদ উপলক্ষে শ্যামনগরে ১৩ ব্যাংকে দুই মাসে রেমিট্যান্স এসেছে ৯ কোটির উর্দ্ধে

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ উপকূলের সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ১৩টি ব্যাংকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই মাসে রেমিট্যান্স এসেছে ৯ কোটি টাকার উর্দ্ধে।

২০২৫ সালের ফেব্রুয়ারী ও মার্চ মাসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেশি রেমিট্যান্স এসেছে বলে অনেক ব্যাংক কর্মকর্তা মতামত প্রকাশ করেন। সারা বছর জুড়েই প্রতিটি ব্যাংকে রেমিট্যান্স আসে। তবে কোন উৎসব উপলক্ষে একটু বেশি আসে বলে জানা যায়।

শ্যামনগর উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ব্যাংক রয়েছে এর মধ্যে সদরের ১৩টি ব্যাংকের শাখা ব্যাবস্থাপকদের প্রদানকৃত তথ্য অনুযায়ী ফেব্রুয়ারী মাসে রেমিট্যান্স এসেছে ৪ কোটি ৪৯ লক্ষ ৯ হাজার ১৬০ টাকা। মার্চ মাসের ২৫ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৫ কোটি ২ লক্ষ ৭০ হাজার ৮২২টাকা। দুই মাসে রেমিট্যান্স এসেছে সর্বমোট ৯ কোটি ৫১ লক্ষ ৭৯ হাজার ৯৮২ টাকা। ব্যাংক কর্মকর্তাবৃন্দ অনেকে জানান, অনেক ব্যাংকে কোন মাধ্যম ছাড়া সরাসরি হিসাব নম্বরে টাকা প্রেরণ ও কেন্দ্রিয়ভাবে হিসাব সংরক্ষণ করার কারণে সঠিক তথ্য প্রদান করতে পারেননি। সঠিক তথ্য প্রদান করতে পারলে রেমিট্যান্সের পরিমান আরও বেশি হবে বলে জানান।

প্রাপ্ত ১৩টি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শ্যামনগর শাখায় সর্বোচ্চ রেমিট্যান্স  এসেছে দুই মাসে ৫ কোটি ৯৬ লক্ষ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি শ্যামনগর শাখায় ১ কোটি ২০ লক্ষ ৭ হাজার টাকা।
  ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের তথ্য মতে মাস অনুযায়ী উপজেলার ১৩টি ব্যাংকের রেমিট্যান্স এসেছে সোনালী ব্যাংক পিএলসির শ্যামনগর শাখার ম্যানেজার প্রশান্ত ব্যানার্জী জানান ফেব্রুয়ারী মাসে ২৮ লক্ষ ৮৮ হাজার ও মার্চ মাসে ১০ লক্ষ ৮৯ হাজার টাকা, অগ্রণী ব্যাংক পিএলসি ম্যানেজার মোঃ আব্দুল্লাহ জানান ফেব্রুয়ারী মাসে ২১ লক্ষ ৯৭ হাজার ৯৭৬ টাকা ও মার্চ মাসে ২২ লক্ষ ৪৩ হাজার ৫৮১ টাকা, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ম্যানেজার মোঃ জাফর ইকবাল এভিপি জানান ফেব্রুয়ারী মাসে ৭০ লক্ষ টাকা ও মার্চ মাসে ৫০ লক্ষ ৭ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংক লিমিটিডের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন ফেব্রুয়ারী মাসে ২৫ লক্ষ ৭৪ হাজার ১০৩ টাকা ও মার্চ মাসে ১৪ লক্ষ ১৬ হাজার ৪৬০ টাকা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার আব্দুল আজিজ জানান ফেব্রুয়ারী মাসে ২ কোটি ৪৪ লক্ষ ও মার্চ মাসে ৩ কোটি ৫২ লক্ষ টাকা, জনতা ব্যাংক পিএলসির ম্যানেজার শেখ শামিম হোসেন জানান ফেব্রুয়ারী মাসে ১৬ লক্ষ ৮৭ হাজার ৮৭৪ টাকা ও মার্চ মাসে ১৭ লক্ষ ৯২ হাজার ৩৮০ টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংক শ্যামনগরের ম্যানেজার অরুণ কুমার মন্ডল জানান ফেব্রুয়ারী মাসে ৩১ লক্ষ ২০ হাজার ও মার্চ মাসে ২৫ লক্ষ ৬১ হাজার টাকা, এসবিএসি পিএলসির ব্যাংক কর্তৃপক্ষ জানায় ফেব্রুয়ারী মাসে ৩ লক্ষ ও মার্চ মাসে ২ লক্ষ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ম্যানেজার মোঃ জাবির হোসেন বলেন ফেব্রুয়ারী মাসে ১ লক্ষ ১৬ হাজার ও মার্চ মাসে ১ লক্ষ ৩২ হাজার টাকা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির কাস্টমার সার্ভিস অফিসার হাসান নুর বারী জানান ফেব্রুয়ারী মাসে নাই ও মার্চ মাসে ১ লক্ষ ৯ হাজার টাকা, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ম্যানেজার মোঃ জামির হোসেন বলেন ফেব্রুয়ারী মাসে ২ লক্ষ ৪০ হাজার ও মার্চ মাসে ১ লক্ষ ৬৯ হাজার ১৪২ টাকা, রুপালী ব্যাংক পিএলসি নওয়াবেঁকী শাখার দ্বিতীয় কর্মকর্তা পবিত্র কুমার মন্ডল জানান ফেব্রুয়ারী মাসে ২ লক্ষ ৮৫ হাজার ২০৭ টাকা ও মার্চ মাসে ২ লক্ষ ৫১ হাজার ২৫৯ টাকা ও এনআরবিসি ব্যাংক পিএলসির ম্যানেজার জানান ফেব্রুয়ারী মাসে ১ লক্ষ ও মার্চ মাসে ১ লক্ষ টাকা রেমিট্যান্স এসেছে।
ব্যাংক কর্মকর্তাবৃন্দ সুত্রে প্রকাশ রেমিট্যান্স আসার মাধ্যম গুলি হল ট্রান্সফাস্ট, এক্সপ্রেসমানি, মানিগ্রাম, রিয়া, ওয়েস্টার্ন ইউনিয়ন, স্পট ক্যাশ, আইএমই, কুইকপে, এ্যারোবিয়ান এক্সচেঞ্জ, এনইসিপি, এনবিএল, আলমামলা প্রমুখ।

উপজেলার ব্যাংক গুলিতে যেসকল দেশ গুলি থেকে রেমিট্যান্স এসেছে সেসকল উল্লেখযোগ্য দেশগুলি হল ইউএসএ, সৌদি আরব, ইটালী, মালেশিয়া, ওমান, কুয়েত, ইউরোপ, মালদ্বীপ, সিংগাপুর সহ অন্যান্য দেশ।

রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে একটি প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে। বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফলে দেশের সাথে সাথে এই উপজেলায়ও রেমিট্যান্স বৃদ্ধি পাচ্ছে বলে অভিজ্ঞরা মতপ্রকাশ করেন।




Tag
আরও খবর