জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে পূর্ব আকাশে রক্তিম সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ব মানচিত্রে জন্ম নিয়েছিল নতুন এক দেশ—বাংলাদেশ। এদিন জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সকল বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা-বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতার লাল-সবুজের পতাকা।


কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে। বুধবার (২৬শে মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।



উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের নেতৃত্বে সোহরাওয়ার্দী পার্কের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।এরপর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড্ডয়ন। প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ উপভোগ করেন উপস্থিত অতিথিবৃন্দ।


উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু,উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,উপজেলা ছাত্র সমন্বয়কের আহ্বায়ক আমির হামজা প্রমুখ।


উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হয়। এছাড়া এতিমখানা, থানা, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে ছিল দেশাত্মবোধক সংগীত, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


স্বাধীনতা দিবস উদযাপনের এই ব্যতিক্রমী আয়োজন কালিগঞ্জের মানুষকে আবারও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ করেছে। দিনটি স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসনের এ আয়োজন প্রশংসিত হয়েছে সর্বমহলে।


আরও খবর