জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনির শালখালী-বসুখালী সড়কে এইচবিবি কাজে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ



 ঃ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের শালখালী টু বসুখালী রাস্তায় এইচবিবি কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এলাকার মানুষ অনিয়ম রোধ করে সিডিউল মোতাবেক কাজ করাতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
২৪৪০ মিটার সড়কটি বছরের পর বছর ধরে চরম অবহেলায় ছিল। এলাকার মানুষ রাস্তা ব্যবহারে অসীম ভোগান্তি পেয়ে এসেছে। দীর্ঘকাল পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় সরকারি ভাবে কাজটির জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কাজের জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছে। ৯ফুট আড়ের রাস্তাটি কাজ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক। ৫ ইঞ্চি বালি দিয়ে বেড তৈরির নিয়ম আছে। কিন্তু বেডে বালি বাইরে থেকে না এনে স্থানীয় লবণাক্ত পানির খাল থেকে মাটিবালি কেটে বেডে ব্যবহার করা হয়েছে। সবস্থানে বালির ব্যবহার ৫ ইঞ্চি করা হয়নি। লোনা মাটিযুক্ত বালির ব্যবহার করায় ঠিকাদারের খরচ সংস্থান হলেও রাস্তার বারোটা বাজানোর গোড়া পত্তন করা হয়েছে বলে স্থানীয় অভিযোগ করেন। এলাকাবাসী জানান, রাস্তা উদ্বোধনের দিন আয়ান ভাটা থেকে ভাল ইট আনা হয়েছিল। পরবর্তীতে অপর একটি ভাটা থেকে গোপন চুক্তিতে খারাপ ইট এনে কাজ করান হচ্ছে। এলাকাবাসী জানান, সিডিউলে "ফাস্ট ক্লাস পিকেট ব্রিক্স দিয়ে কাজ করানোর কথা রয়েছে। কিন্তু কোন ফাস্ট ক্লাস পিকেট ইটের ব্যবহার রাস্তায় হচ্ছেনা। অনেক ইট হাতে ঘর্ষণ দিলে, চাপ দিলে ভেঙ্গে যাচ্ছে। ইটের কালার বলে দেবে কোয়ালিটি নিম্নমানের। 
প্রভাষক রখতিয়ার উদ্দীন রাস্তায় ব্যবহারের জন্য স্তুপ করে রাখা ইট গণনা করে দেখিয়ে বলেন, এখানে যে ইট রয়েছে তার ২৫% মত ১ নং। বাকী ইটের বেশীর ভাগ ২ নং ও সামান্য কিছু দেড় নম্বরের। এসব ইট রাস্তায় ব্যবহার করা উচিৎ হবেনা। 
বসুখালী গ্রামের ফজর আলী বলেন, একই ভাবে বিভিন্ন স্থানে রাখা ইট দেখিয়ে বলেন, এসব ইটের বেশীর ভাগ ২ নং, কিছু রয়েছে দেড় নং, বাকীগুলো ১ নম্বর। বসুখালীর অহিদুজ্জামান বলেন, ইটের মধ্যে ২নং ইট বেশী, এসব ইট ব্যবহার করা হলে রাস্তা টিকবে না। তিনি কাজ বন্ধ করে ইট পরিবর্তন করে ১ নং ইট দিয়ে কাজ করানোর দাবী জানান।  
স্থানী সচেতন মানুষ জানান, সিডিউলে লং ভেকু দ্বারা রাস্তার পাশের নির্তিষ্ট দূরত্ব থেকে মাটি কেটে পাশে দেওয়ার কথা থাকলেও ঠিকাদার শর্ট ভ্যেকু দ্বারা রাস্তার খুব কাছের মাটি কেটে রাস্তার পাশে ব্যবহার করেছে। এজিং এর পাশে দেড় ফুট মাটির কাজ করার কথা থাকলেও করা হয়নি। তাছাড়া কোন স্লোব রাখা হয়নি। রাস্তায় যানবাহন চলাচল শুরু করলে বা মালামাল নিয়ে যানবাহন চলাচল করলে চাপে রাস্তা ভেঙ্গে পাশের খাদে গিয়ে পড়বে। এছাড়া মসজিদের কাছে ৩ রাস্তার মুখে পশ্চিম পাশের রাস্তার পাশে বড় গর্ত রয়েছে। সেখানে প্রতিরোধক ব্যবস্থা বা বাঁধের কোন কাজ করা হয়নি। এখানে রাস্তা ভেঙ্গে পড়া সময়ের ব্যাপার বলে এলাকাবাসী আশঙ্খা করছেন। 
স্থানীয় অধিবাসী ইসমাইল হোসাইন বলেন, ব্যবহৃত ইটের মধ্যে অনেকটাই ২নং ইট। রাস্তার সাইটে মাটি নেই। কিছু প্যানাসাইনের কাজ আছে, কিন্তু যেখানে নেই সেখানে প্রয়োজনমত মাটির কাজ করা হয়নি। মসজিদের সামনে পশ্চিম পাশে প্যানাসাইন বা গাইড ওয়াল এর কাজ করা প্রয়োজন। বর্ষা মৌসুমে বা যানবাহন চলাচল করলে রাস্তা সহসায় ভেঙ্গে ও দেবে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। এছাড়া রাস্তার প্রস্থ বা চওড়ার কাজ সবস্থানে সঠিক ভাবে করা হয় নি, বেড সমতলকরণ সঠিক হয়নি। কোথাও কোথাও ৫ ফুটের কম করা হয়েছে বলে এলাকাবাসী জানান। তবে তারা কাজে বাধা দিলে বর্ষার আগে কাজ হবে কিনা, কাজ বন্ধ হয়ে যাবে কিনা সে ভয়ে প্রতিবাদ জানাতে সাহস করছেনা বলে স্বীকার করেন। তবে শ্রমিকরা পুরোদমে কাজ এগিয়ে নিলেও সাইটে ইঞ্জিনিয়ার অফিসের কোন প্রতিনিধি বা কাজ দেখে নিতে কাউকে দেখতে পাওয়া যায়নি। ফলে বিনা কৈফিয়তে তারা অনিয়ম হজম করতে সক্ষম হচ্ছে বলে এলাকাকাসী জানান।
কাজের দায়িত্বে থাকা ঠিকাদারের পক্ষে কাজ পরিচালনাকারী আক্তারুল ইসলাম জানান, ২৪৪০ মিটার দৈর্ঘ্য ও ৯ ফুট চওড়া রাস্তার কাজে কোন অনিয়ম করা হচ্ছেনা। ভাটা থেকে ১ নং ইট আনা হচ্ছে, হাজারে ২/৫ টা ২নং ইট আসছে। আমরা সে ইট ব্যবহার করছিনা। লং ভ্যেকু দ্বারা মাটি না কাটার ব্যাপারে তিনি জানান, ৫ ভ্যেকু দারা কাজ করা হয়েছে। 
ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক জানান, কাজ দেখে নিতে এলাকার মানুষকে বলা হয়েছে। ইট ২নং আসলে তা বাদ দিতে বলা হয়েছে। কাজ নিয়মমত হোক আমরা সেজন্য সকলকে দেখতে বলেছি। ঠিকাদারও অনিয়ম না হয় সেজন্য ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
এব্যাপারে বক্তব্য নিতে উপজেলা প্রকৌশলীর মোবাইলে রিং করা হলেও রিসিভ না হওয়ায় কথা বলা সম্ভব হয়নি।



Tag
আরও খবর