জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনিতে মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া রিক্তা ও তরুনের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন


 আশাশুনি থানা থেকে মুচলেকা দিয়ে মুক্তি পাওয়া রিক্তা ও তরুন দাসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ফকরাবাদ সরকারি প্রাইমারী স্কুলের সামনে বড়দল টু আশাশুনি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
বড়দল ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর, বড়দল ইউনিয়ন যুব দলের আহবায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, সদস্য তারেক আজিজ, স্থানীয় বাসিন্দা জালাল গাজী প্রমুখ। বক্তাগণ বলেন, বিগত আওয়ামীলীগের সময় হিন্দু সম্প্রদায়কে জিম্মি করে অর্থ আদায়কারী, নারী লোভী ও একাধিক বিয়ের হোতা তরুন দাস ও পরকীয়া প্রেমিকা রিক্তা দীর্ঘদিন অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছিল। তার কর্মকান্ডে এলাকার মানুষ খুবই চিন্তিত। তাদের অপকর্মে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। গত ১৭ মার্চ এলাকার বহু মানুষ জানতে পেরে সেখানে উপস্থিত হয়, জন প্রতিনিধি, রাজনীতিবীদ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ তাদেরকে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে সত্যতা অনুধাবন করে থানায় নিয়ে যায়। এদিন তারা মুচলেকা দিয়ে ছাড়া পাওয়ার পর নানা ষড়যন্ত্র শুরু করেছে। বড়দল ইউনিয়ন যুবদল আহবায়ক শরিফুল ইসলাম শরীফ ও ইউপি সদস্য ফারুক হোসেনসহ অনেককে মিথ্যা দোষারোপ করে কল্পিত চাঁদা দাবীসহ নানা অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন এবং সেনা বাহিনী ও পুলিশের কাছে অভিযোগ করেছে। তাদের মিথ্যা অভিযোগ ও কুচক্রী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে এলাকাবাসী পথে নামতে বাধ্য হয়েছে। বক্তাগণ অবিলম্বে তাদের ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে জোর দাবী জানান হয়। মানববন্ধন শেষে এলাকাবাসী তরুন ও রিক্তাকে গ্রেফতারের জোর দাবী জানিয়ে শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তোলেন।


Tag
আরও খবর