জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনির আইতলার দাড়ার খাল জলমহলের ইজারা বাতিলের আবেদন



 আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আইতলা মৌজার দাড়ার খাল জলমহল এর ইজারা বাতিলের দাবীতে আবেদন করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকাবাসীর পক্ষ থেকে এ আবেদন করা হয়েছে।
কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, ইউপি সদস্যবৃন্দ, এলাকার বহু মানুষের গণ স্বাক্ষরকৃত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর ২৪/০২/২৫ তারিখ আবেদন এবং ২/৩/২৫ তাং জেলা প্রশাসক বরাবর প্রেরিত স্মারক লিপিতে জানাগেছে, আইতলা মৌজায় বিআরএস ১ নং খতিয়ানে বিভিন্ন দাগে ২১.৭১০০ একর জমি নিয়ে জলমহল রয়েছে। জলমহলে ডাড়ার খাল, আইতলা বজরা খাল, বরশীষ খাল ও মহাজনপুর খাল আছে। এসব খালের মধ্যে মহাজনপুর খাল উন্মুক্ত আছে। বাকী খাল জলমহল প্রতি বছর ইজারা প্রদান করা হয়ে থাকে। এই খাল দিয়ে এলাকার অর্ধ লক্ষাধিক বিঘা জমির মৎস্য ঘের ও ফসল চাষের জমি ও জনবসতিপূর্ণ গ্রামের পানা পুটিমারী স্রুইস গেট দিয়ে বেতনা নদীতে নিস্কাশিত হয়ে থাকে। কিন্তু ইজারা গ্রহিতারা জলমহলে আড়াআড়ি মাটির বাঁধ ও অসংখ্য নেট পাটা দিয়ে আটকে রাখায় পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ফলে শুস্ক মৌসুমে প্রয়োজনীর পানির অভাব এবং বর্ষা মৌসুমে পানি নিস্কাশন করতে না পেরে ঘেরভেড়ী ডুবে একাকার ও ফসল বিনষ্ট হয়ে থাকে। সাথে সাথে নিচু বাড়ি ঘর, রাস্তাঘাট ও অন্যান্য স্থাপনা পানির চাপে ব্যবহার কঠিন হয়ে পড়ে।ইজারা মূল্যে সরকারি কোষাগারে যে টাকা জমা হয়ে থাকে তার থেকে কয়েকগুণ বেশী সম্পদের ক্ষতি হয়ে থাকে ইজারার কারনে। জলমহলটি ইজারা না দিতে এবং পূর্বের ইজারা বাতিলের দাবী জানিয়ে আবেদন করা হয়। আবেদনকারীরা ইউএনও ও এসি (ল্যান্ড) অফিসে বারবার যান এবং সরেজমিন গিয়ে সমস্যা দেখে ব্যবস্থা নেবেন বলে তাদেরকে জানান হয়। কিন্তু এখনো অভিযোগ তদন্ত করা হয়নি। এলাকার শত শত ভুক্তভোগি মানুষ হতাশা গ্রস্থ হয়ে পড়েছে। এলাকার মৎস্য চাষী, ধান ও অন্যান্য ফসল চাষী কৃষক, সাধারণ মানুষ জলমহলটি  উন্মুক্ত রেখে জনভোগান্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জোর দাবী জানিয়েছেন।


Tag
আরও খবর