জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জ জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত

কালিগঞ্জ জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি। তবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণের অংশ হিসেবে সাতক্ষীরা-৪ (সংসদীয় আসন-১০৮) আসনের ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়ার রংধনু কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চলের নির্বাচনী পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাষ্টার সফিকুল আলম। সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক অধ্যাপক মোজাম্মিল হকের সভাপতিত্বে এবং শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর নূরুল হুদা,সাতক্ষীরা জেলা সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আজিজুর রহমান, সম্মেলনের শুরুতে কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী দারসুল কুরআন প্রদান করেন। এরপর আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন, তাদের মধ্যে ছিলেন—সাতক্ষীরা-৪ আসনের জন্য জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম

কালিগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ,শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা,শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার জামায়াতের নায়েবে আমীর, সহকারী সেক্রেটারি, শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ,বক্তারা আগামী নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের নিরলস পরিশ্রমের আহ্বান জানান। ভোট কেন্দ্র পরিচালকদের একজন অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ও সহিংসতা প্রতিরোধে এবং দুষ্কৃতকারীদের ষড়যন্ত্র মোকাবিলায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

দিনব্যাপী এই কর্মশালা ও সম্মেলন নির্বাচনের জন্য জামায়াতের পরিকল্পনা ও দিকনির্দেশনা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও খবর