জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরারেঞ্জে বনজীবীদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি

 বনজীবীদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ সুন্দরবন আমাদের ঐতিহ্য। সুন্দরবনকে টিকিয়ে রাখা দরকার। শ্যামনগরের পরিচয় সুন্দরবন। জলে কুমির ডাঙ্গায় বাঘ এমন পরিস্থিতিতে বনজীবীরা জীবন ধারণ করেন। এসব কথা গুলি বলছিলেন বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১টায় ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জের আয়োজনে দুই দিন ব্যাপী বনজীবীদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। তিনি বনজীবীদের উদ্দেশ্যে করে বলেন সুন্দরবনের সকল সম্পদ সংগ্রহ করতে হবে নিয়ম মেনে। টেকসই ভাবে মধু সংগ্রহের কথা বলেন। প্রকৃতিকে সংরক্ষণ করে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন।

মুন্সিগঞ্জ লিডার্স কেএমসি সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনীতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ^াস, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন। মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির ওসি ফরেষ্টার নির্মল মন্ডলের সভাপতিত্বে ও ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জের ফিল্ড ফ্যাসিলিটেটর সঞ্জিত কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়াইল্ডটিমের সহকারী সমন্বয়কারী মোঃ আবু জাফর। জার্মান করপোরেশন ও কেএফডাবলুর আর্থিক সহায়তায় প্রটেক্টিং টাইগারস, পিপল এন্ড দেয়ার ভাইটাল হেবিটেট ইন দ্যা সুন্দরবন ডেল্টা থ্ররু এনগেজিং দ্যা লোকাল কমিউনিটিজ প্রকল্পের আওতায় ১৯ ও ২০ মার্চ দুই দিন ব্যাপী প্রশিক্ষণে সুন্দরবনের জীববৈচিত্র্য বিয়ক তথ্য, ফাস্ট এইড, বনআইনে ক্ষতিপূরণ নীতিমালা, বনজসম্পদ সঠিকভাবে আহরণ, মধু আহরণের সঠিক নিয়মাবলী সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে সহায়ক হিসাবে বক্তব্য রাখেন ওয়াইল্ডটিমের সহকারী সমন্বয়কারী, ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জের ফিল্ড ফ্যাসিলিটেটর, ফিল্ড এ্যাসিট্যান্ট। বক্তব্য রাখেন মধু আহরণকারী বনজীবী সাজাহান, পূর্নিমা রানী প্রমুখ। আলোচনাশেষে বনজীবীদের মাঝে ফাস্ট এইড উপকরণ সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

ছবি- শ্যামনগরে  বনজীবীদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও মোছা ঃ রণী খাতুন।



Tag
আরও খবর