জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

৭ মাস বন্ধ থাকার পর আশাশুনি সদরের টেঁকসই বেড়িবাঁধ নির্মানের কাজ ফের চালু


নানা জটিলতায় প্রায় ৭ মাস বন্ধ রাখার পর আশাশুনি সদরের দয়ারঘাট-জেলেখালী গ্রামে খোলপেটুয়া নদীর টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ ফের শুরু করেছে কর্তৃপক্ষ। 


বুধবার সকালে নির্মাণাধীন কার্যক্রম পরিদর্শন করেছেন পাউবোর খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শাহীদুল আলম, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, এস ও আব্দুল আলিম, জাইকার কনসালটেন্ট মাইনুল হাসান ও আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক।


সরজমিনে গিয়ে দেখা গেছে, নদীতে ৪২ হাজার ৯৫৫ পিস জিও ব্যাগ ডাম্পিং এর কাজ প্রায় শেষের দিকে। আর ৪৫০০ ব্যাগ ডাম্পিং করা হলে নদীতে ব্যাগ ডাম্পিং এর কাজ শেষ হবে।


 যার মধ্যে ৪ হাজার পিস রেডি আছে। দয়ার ঘাট প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, সার্বজনীন বাসন্তী মন্দির প্রাঙ্গণ, সুন্দরবন হ্যাচারি ও মৎস্য সেটের আশেপাশে ব্লক স্তুপ করে রাখা আছে। ব্যাগ ডাম্পিং শেষ হলে ব্লকগুলো নদীতে ডাম্পিং করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।


প্রকৌশলী সৈয়দ শাহীদুল আলম জানান, গত ৭ মাসে দেশের চলমান পরিস্থিতির জন্য কাজ শেষ করতে দেরি হয়েছে। আবার যথারীতি কাজ চলবে। কাজের মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রাখবো না। সিডিউল অনুযায়ী সঠিকভাবে কাজ করতে হবে।জাইকার কনসালটেন্ট মাইনুল হাসান বলেন, জিও ব্যাগে বালির পরিবর্তে শুকনো মাটি ভরা হচ্ছে এমন একটি অভিযোগের ভিত্তিতে এখানে এসেছি। কিন্তু তদন্ত শেষে দেখা গেছে বস্তার বালি এখনও ভিজে। তার ভেতর থেকে শুকনো মাটি কিভাবে দেখানো হলো বুঝলাম না। তাই প্রত্যেকটি ভরা বস্তা আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ও অন্যান্য সাংবাদিকদের সামনে খুলে পূণরায় চেক করা হয়েছে।


সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শেষ হলেই কাজের দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হবে।


তথ্যানুযায়ী জানাগেছে, ২০২৩ সালে সরকারের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ইনহ্যান্সমেন্ট প্রজেক্টের বি ডব্লিউ ডিবি পার্টের কম্পোনেন্ট ১ এর আওতায় টেঁকসই বেড়িবাঁধ নির্মাণে ২১ কোটি ৯২ লক্ষ ৯০ হাজার ১৫০ টাকা অর্থায়ন করে জাপানি কোম্পানি (জাইকা)।
২০২৩ সালে ১৫ জানুয়ারী থেকে মূল ঠিকাদারী প্রতিষ্ঠান এন টি এম এল জে ভি এর পক্ষে কাজটি বাস্তবায়ন করছে চট্টগ্রামের বিসকন লি:। ১২৭০ মিটার বেড়িবাঁধে মাটির কাজ ও ব্লক প্লেসিং, নদীতে ৪০০ মিটার ব্লক ডাম্পিং ও ৪০০ মিটার জিও ব্যাগ ডাম্পিং, ২৮০০০ পিস (৩৫+৩৫+৩৫) ব্লক দিয়ে ১২৭০ মিটারে গাইড ওয়াল নির্মাণ করতে হবে।


দীর্ঘদিন ধরে দয়ার ঘাট প্রাথমিক বিদ্যালয়, সার্বজনীন বাসন্তী মন্দির, সুন্দরবন হ্যাচারি ও মৎস্য সেটের আশেপাশে ব্লক স্তুপ করে রাখায় স্থানীয়দের ভোগান্তি বেড়েই চলেছে। তাই দ্রুত কাজটি শেষ নামাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরও খবর