জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আইন বহির্ভুত হস্তক্ষেপ সাংবাদিকতার ক্ষেত্রে মেনে নেয়া হবে না





মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগরের সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত ‘সাংবাদিক সমাবেশে’ অনুষ্ঠিত হয়। পেশাগত দায়িত্ব পালনকালে আইন বহির্ভুত নানামুখী বাধা, হুমকি ও কাজে হস্তক্ষেপের প্রতিবাদে শ্যামনগর পৌর সদরের মাইক্রোস্ট্যান্ড চত্ত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সাংবাদিকতার ক্ষেত্রে আইন বহির্ভুত হস্তক্ষেপ কোনভাবে মেনে নেয়া হবে না। কোন ধরনের হুমকি ধমকী দিয়ে দায়িত্ব পালন থেকে এতকটুকু বিচ্যুত করা যাবে না। নীতিমালার মধ্যে থেকে কাজ করতে যেয়ে কোন অপশক্তির আঘাত এলে তা সম্মিলিতভাবে মোকাবেলা করা হবে।


শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহযোগী অ্যধাপক সামিউল মনিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী।


এসময় বক্তারা আরও বলেন প্রশাসনিক চাপ না থাকলেও কতিপয় রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি দুস্কৃতিকারীদের পক্ষ নিয়ে পোশগত দায়িত্ব পালনে স্থানীয় সাংবাদিকদের ‘টার্গেটে’ পরিণত করছে। নানা ধরনের অপরাধমুলক সংবাদ প্রকাশের জেরে হুমকি ধমকী দেয়ার পাশাপাশি স্বাধীনভাবে সংবাদ প্রকাশের ক্ষেত্রেও বাধার সৃষ্টি করছে। এমনকি বিদায়ী ‘ফ্যাসিস্ট সরকারের দোসর’ আখ্যা দিয়ে নানাভাবে হয়রানী করছে।


মিথ্যা মামলায় জড়ানো ছাড়াও পরিকল্পিত হামলা চালিয়ে জীবনহানীরও ভীতি ছড়াচ্ছে। এমতাবস্থায় সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করবে- উল্লেখ করে বক্তারা আরও বলেন, নিজেদের অপরাধী অনুসারীদের না আটকে বরং তারা সাংবাদিকতার সাথে জড়িতদের থামাতে নানা কুট কৌশলের আশ্রয় নিয়ে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।


সমাবেশে অ্যনান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বেলাল হোসেনসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি ডাঃ আবু কওছার, মোহনা টিভির শেখ আফজালুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যায়যায়দিন প্রতিনিধি রনজিৎ বর্মন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকুল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, রিপোটার্স ক্লাব আহবায়ক খলিল হোসেন, অনলাইন নিউজক্লাবের আহবায়ক মারুফ হোসেন মিলন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী সালাম ইমন, আবু তালেব, হোসাইন বিন আফতাব, মোমিনুর রহমান, আলফাত হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরান ও সুন্দরবন প্রেসক্লাবের সোহাগ হোসেন।


Tag
আরও খবর