জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনির কিডনী আক্রান্ত আমেনা বাঁচতে চায়



 জীবনের মাঝ পথে এসে কঠিন ব্যধি কিডনিতে আক্রান্ত আমেনা খাতুন চরম অসহায় হয়ে পড়েছে। রোগের কবলে পড়ে কষ্টকর জীবন যাপন করছেন তিনি। তিনি বাঁচতে চান, আর দশজন মানুষের মত তিনিও স্বাভাবিক ভাবে চলাফেরা করার আশা নিয়ে দিন পার করছেন। 
আমেনা খাতুন (৩০) আশাশুনি উপজেলা সদরের সোদকনা গ্রামের অসহায় গরীব পরিবারের সন্তান। পিতা শফিকুল ইসলাম একজন গ্রাম পুলিশ। সামান্য বেতন ভাতার চাকুরে পিতার আদরের সন্তান আমেনা দু' বছর আগে থেকে কিডনি রোগে আক্রান্ত হন। পরিবারের পক্ষ থেকে সাধ্যমত চিকিৎসার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় ভাবে চিকিৎসাকালীন সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সবশেষে আবু নাছের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। গত দু' বছরে চিকিৎসা খরচ যোগাড় করতে গিয়ে পরিবারটি এখন সর্বশান্ত হয়ে পড়েছে। একমাত্র সম্বল ১০ শতক ভিটেবাড়ির ৪ শতক জমি ইতিমধ্যে বিক্রী করতে হয়েছে। ধারদেনা করতে করতে এখন সবকুল বন্ধ হয়ে গেছে। বর্তমানে প্রতিমাসে ১১ হাজার ৭০০ টাকার ঔষধ খাওয়াতে হচ্ছে। প্রতিমাসে ডাক্তারের কাছে নিতে হয়। যা তার পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। 
আমেনার শরীরের অবস্থা খুবই দুর্বল। মাঝে মধ্যে বিছানায় প্রস্রাব করে থাকে। কাউকে দেখলে চাতক পাখির ন্যায় ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখতে থাকে। তার চোখে মুখে বেঁচে থাকার আকুল আকুতি ছলছল করতে থাকে। আমেনাকে বাঁচাতে সহৃদয় ব্যক্তিদের কাছে আবেদন জানিয়েছে পরিবারের সদস্যরা। কেউ সাহায্য করতে চাইলে তার পিতার মোবাইল নং ০১৭৪৯৫২৭২৩১ এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে
Tag
আরও খবর