জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।



 শনিবার, ১৫ মার্চ সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে "প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি" স্লোগানে এ কর্মশালাটি আয়োজন করা হয়।

উন্নয়ন সংস্থা জার্মান কো-অপারেশন, রূপান্তর এবং হেলভেটাসের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় বনজীবী নারী-পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন। রূপান্তরের সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় কর্মশালায় সুন্দরবনের দূষণ এবং এর পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়।

বনজীবীরা জানান, দীর্ঘ সময় বনে অবস্থানের কারণে তারা বিভিন্ন ধরনের খাবার ও পানির জন্য প্লাস্টিক সামগ্রী ব্যবহার করেন, যা পরবর্তীতে বনে ফেলে দেন। সঞ্চালক গোলাম কিবরিয়া উল্লেখ করেন, সুন্দরবনের ৫৪টি নদীতে প্রতিদিন প্রায় ৫০ টন পলিথিন ও প্লাস্টিক জমা হচ্ছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। মাইক্রোপ্লাস্টিক কণা মাটি ও পানিতে চরম দূষণ বাড়াচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বনের গাছপালা, বন্যপ্রাণী ও জলজ প্রাণীর উপর। ফলে সুন্দরবন সংলগ্ন লক্ষ লক্ষ মানুষের জীবিকা হুমকির মুখে পড়ছে এবং দুর্যোগকালীন সময়ে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মারুফ হাসান, সাংবাদিক শাহাদাৎ হোসেন ও রফিকুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষক খালিদ লামী পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধে - ব্যবহার হ্রাস, পুনঃব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাত করার কৌশল অবলম্বনের পরামর্শ দেন। তিনি উল্লেখ করেন, পরিবেশবাদী সংস্থার তথ্যমতে প্রতিবছর সুন্দরবনের প্রায় দেড় লাখ হেক্টর বনভূমি দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের নদী থেকে সংগ্রহ করা ২৫ প্রজাতির মাছ ও দুই প্রজাতির চিংড়িতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। মাছের মাংসে সর্বনিম্ন ৫ দশমিক ৩৭ থেকে সর্বোচ্চ ৫৪ দশমিক ৩০ মাইক্রোপ্লাস্টিক টুকরো পাওয়া গেছে। তাই বাংলাদেশের সুন্দরবন ও সংলগ্ন অঞ্চলসমূহের দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়নে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মশালায় অংশগ্রহণকারী বনজীবীরা পলিথিন ও প্লাস্টিক ব্যবহার হ্রাস করার প্রত্যয় ব্যক্ত করে সকলকে সুন্দরবন ও জীববৈচিত্র্য এবং জনস্বাস্থ্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিক ব্যবহার হ্রাসের আহ্বান জানান।

আরও খবর