জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

পৌর পানি সংকটে সাতক্ষীরা শহরবাসি



দীর্ঘদিন যাবৎ পানি সংকটে ধুকছে সাতক্ষীরা শহরবাসি। পানির জন্য রীতিমত সাতক্ষীরা শহরে হাহাকার শুরু হয়েছে। খাবার ও ব্যবহারের পানির জন্য সাতক্ষীরা শহরের মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। সাতক্ষীরা পৌরসভার পানির গ্রাহকদের এ সমস্যা চলছে কয়েক মাস ধরে। মাসাধিককাল ধরে এ অবস্থা প্রকট হয়েছে। বর্তমানে পৌরসভার অধিকাংশ এলাকার গ্রাহকেরা খাবার পানির পাশাপাশি গোসল করার মতো পানিও পাচ্ছেন না। সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার কয়েকজন বাসিন্দা জানান, তারা দীর্ঘদিন ধরে খাবার ও ব্যবহারের পানির জন্য পানি পাচ্ছেন না। বিকল্প উপায়ে তাদের পানি সংগ্রহ করতে হচ্ছে।

শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, সাতক্ষীরা পৌরসভার মুনজিতপুর, দক্ষিণ কাটিয়া, উত্তর কাটিয়া, লস্করপাড়া, মাস্টারপাড়া কাছারিপাড়া, সরকারপাড়া, পলাশপোল, মধুমোল্লারডাঙ্গী, রাজারবাগান, পুরোনো সাতক্ষীরা, কামালনগরের পশ্চিমাংশ, পারকুকরালি, মিয়াসাহেবেরডাঙ্গীসহ শহরের অধিকাংশ স্থানে মাসাধিককাল ধরে প্রয়োজনীয় পানি পাচ্ছেন না গ্রাহকেরা।

সাতক্ষীরা শহরের কাটিয়া মাস্টারপাড়া এলাকার কয়েকজন জানান, কয়েক মাস ধরে তারা খাবার ও ব্যবহারের পানি পাচ্ছেন না। আগে মাঝেমধ্যে খাবার জন্য পানির সরবরাহ পাওয়া গেলেও বর্তমানে তাও মিলছে না। এতে করে গোসল, শৌচাগারসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে পানি মিলছে না। শহরের কয়েকটি এলাকা ছাড়া অধিকাংশ এলাকায় পানির জন্য চলছে হাহাকার। বাড়িতে পয়োনিষ্কাশনের কাজ সারার মতো এমন পানিও পাচ্ছেন না বলে অভিযোগ করেন অনেকেই।

সাতক্ষীরা নাগরিক কমিটির যুগ্ম-সদস্য সচিব আলী নূর খান বলেন, পানির অভাবে সাতক্ষীরা শহরের মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছে। শহরের অনেক এলাকায় খাবার পানিও পাওয়া যাচ্ছে না। মানুষ অস্বাস্থ্যকর পরিবেশ থেকে পানি সংগ্রহ করে পান করছে। তাঁরা আরও জানান, সাতক্ষীরা শহরে ১৫ বছর আগে অনেক পুকুর ছিল। ওই সব পুকুরের অধিকাংশই ভরাট করে বাড়িঘর নির্মাণ করা হয়েছে। ফলে পৌরসভার পানি সরবরাহ স্বাভাবিক না থাকলে পানির জন্য হাহাকার পড়ে যায়।

সাতক্ষীরা পৌরসভা সূত্র জানায়, চাহিদা অনুযায়ী পানি উৎপাদন করা যাচ্ছে না। শহরে প্রায় ১ কোটি লিটার পানি গ্রাহকদের সরবরাহ করা যায়। মোটর দিয়ে পানি তুলে পাঁচটি এলাকার ট্যাংক ভরে সরবরাহ করা হয়। বর্তমানে পৌরসভার পানির প্রয়োজন ১ কোটি ৪০ লাখ লিটার। সেখানে বর্তমানে সরবরাহ করা যাচ্ছে ৬০ লাখ লিটারের মতো। তাছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে মেশিন অকেজো হওয়ায় চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে ব্যাঘাত হচ্ছে বলে জানায় সূত্রটি।


Tag
আরও খবর