জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে জেলা প্রশাসক এর কঠোর নির্দেশ




রবিবার (৯ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।


সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।


এছাড়া চলতি ইরি মৌসুমে সার ও কীটনাশকের মূল্য নিয়ন্ত্রণ করা, সরকারি কলেজ রোডের কাজ দ্রুত শুরু করার তাগিদ দেওয়া, ফরমালিন ও পুশ মুক্ত চিংড়ি উৎপাদন করা, চোরাচালান প্রতিরোধে সিমান্ত এলাকায় টহল জোরদার করা, লাইসেন্স বিহীন বেসরকারি ক্লিনিক গুলো বন্ধ করা এবং জেলার চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে জরালো প্রক্ষেপ গ্রহণ করা, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, জেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশকে আর তৎপর হওয়াসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।


সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঞ্চালনায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সদর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মোঃ ফাহিম কায়সার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা পুলিশিং কমিটি ও দুর্নীতি দমন কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, সিভিল সার্জন মোঃ আব্দুস সালাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সরদার শফিকুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, জেলা বিএনপি’র আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামাতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ মেহেদী হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার, বিশ্বজিৎ সাধু, র‌্যাব ৬ এর ক্যাম্প কমান্ডার জিয়াদ, কোস্ট গার্ড’র আসাদ, জেলার সাত উপজেলা নির্বাহী অফিসার, এনএসআই, ডিজিএফআই’র কর্মকর্তা, বিজিবি’র প্রতিনিধি, নৌপুলিশ, আনসার ব্যাটালিয়নসহ জেলার সকল সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর