জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনি মানিকখালী ও গোয়ালডাঙ্গা বেড়ী বাঁধ ভাঙ্গন স্থান পরিদর্শনে কর্মকর্তাবৃন্দ



 আশাশুনি সদরে মানিকখালী চরে ও বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার মরিচ্চাপ নদীর বেড়ী বাঁধ ভাঙ্গন স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের এসও, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)। মঙ্গলবার দুপুরে ও বিকালে ভাঙ্গন কবলিত বাঁধ পরিদর্শন করেন কর্মকর্তাবৃন্দ।
মানিকখালী চরে প্রটেকশান বাঁধ ভেঙ্গে চরের বাসিন্দাদের মৎস্য ঘের, পুকুর, বসতবাড়ি নিমজ্জিত হয়েছে। নদী খনন কাজ শুরুর পর চর এলাকায় গিয়ে কাজ বন্দ করে রাখা হয়। ম্যাপ অনুযায়ী খননকাজ করার দাবীতে এবং এলাকা রক্ষার্থে সুরক্ষা বাঁধের দাবীতে আবেদন, নিবেদন, মানববন্ধনসহ নানা কর্মসূচি নেওয়া হয়। সরকারি ও পাউবোর উর্দ্ধতন কর্মকর্তা এলাকা পরিদর্শন ও বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন। কিন্তু খনন কাজে নিয়মমত কাজ শুরু না করা, প্রটেকশান ব্যবস্থা না নেওয়ায় মধ্যম চাপড়ায় বাঁধে ভাঙ্গন, মানিকখালী চরে বাঁধ ভেঙ্গে মৎস্য ঘের, পুকুর ও ঘরবাড়ি নিমজ্জিত হয়েছে। ভাঙ্গন স্থান পরিদর্শন করেন, পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান ও আশাশুনির সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। পরিদর্শনকালে চর রক্ষায় প্রতিরক্ষা বাঁধ নির্মানসহ বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আকাশ হোসেন উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ও উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান গোয়ালডাঙ্গা বাজারে ভাঙ্গন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান বলেন, এটি পাউবোর রাস্তা না। এ রাস্তাটা নদী খননকৃত মাটি তবুও এটি নদী রক্ষা বাঁধ। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জরুরি ভাবে জিও ব্যাগ দিয়ে কাজ করে আটকানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন
Tag
আরও খবর