জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

শ্যামনগরে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা  প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার(৪ মাচ) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। সভায় নিজেদের বক্তব্যে কয়েকজন চেয়ারম্যান উল্লেখ করেন এবারের চৌকিদার ও দফাদার নিয়োগ অতি পরিচ্ছন্ন ও প্রভাবমুক্তভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া মাদকের ভয়াবহতা নিয়ে সীমান্তবর্তী এলাকায় পাহারার দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের আরও বেশী তৎপর হওয়ার পরামর্শ দেয়া হয়। চলমান রমজানকে কেন্দ্র করে বাজার মনিটরিং ব্যবস্থার উপর গুরুত্বারোপ করা হয়। তবে উপজেলাজুড়ে চলমান ক্যাসিনো কান্ড সহ ডাম্পার চলার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, জি এম আমজাদুল ইসলাম, হাজী নজরুল ইসলাম প্রমুখ।

এদিকে আইন শৃঙ্খলা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জাতীয় ভোক্তা অধিকার সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিমাপে কারচুপি,  বাটখারা বা ওজন পরিমাপ যন্ত্রের কারচুপি, মেয়াদউত্তীর্ন পণ্য বা ঔষধ বিক্রয়ের দন্ডসহ মিথ্যা এবং হয়রানীমুলক মামলা দায়েরেরর পাশাপাশি ভোক্তা অধিকারের নানা দিক নিয়ে আলোচনায় হয়।

ছবি- শ্যামনগরে  আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন ইউএনও রণী খাতুন।  


Tag
আরও খবর