জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ডাঃ মাহমুদুল হাসান পলাশ জয়েন্ট ও স্পাইন সমস্যার আধুনিক সমাধান




বর্তমানে খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজে সংযুক্ত রয়েছেন। অর্থোপেডিক ও স্পাইন সার্জারির ক্ষেত্রে দেশের অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাহমুদুল হাসান (পলাশ)। হাড়, জয়েন্ট, মেরুদন্ড ও বাত-ব্যথাজনিত রোগের আধুনিক চিকিৎসায় তিনি দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। 

সাতক্ষীরা জেলার তালা থানার পাঁচপাড়া গ্রামে ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন ডাঃ মাহমুদুল হাসান পলাশ। তার পৈতৃক নিবাস সাতক্ষীরার কলারোয়া থানার হাটুনী গ্রামে। ১৯৯৮ সালে ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ২০০০ সালে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, ২০০৬ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন।

পরবর্তীতে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড রিহ্যাবিলিটেশন (নিটোর) থেকে এমএস (অর্থোপেডিক সার্জারি) সম্পন্ন করেন। চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর প্রশিক্ষণের অংশ হিসেবে ২০২২ সালে আমেরিকান কলেজ অব সার্জনস থেকে এফএসিসি ডিগ্রি অর্জন করেন।

আধুনিক অর্থোপেডিক ও স্পাইন সার্জারিতে নিজেকে আরও দক্ষ করে তুলতে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য-এও স্পাইন ফেলোশিপ-ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল, সিঙ্গাপুর, এন্ডোস্কোপিক স্পাইন ফেলোশিপ-আয়ন হাসপাতাল, দক্ষিণ কোরিয়া এন্ডোস্কোপিক স্পাইন ফেলোশিপ-গঙ্গা হাসপাতাল ফর স্পেশাল সার্জারি, ভারত, এও ট্রমা বেসিক কোর্স-মাদুরাই, ভারত, স্পাইন উইক-২০২৩- মেলবোর্ন, অস্ট্রেলিয়া।

হাড়, জয়েন্ট ও মেরুদ- সংক্রান্ত জটিল রোগের চিকিৎসায় তিনি বিশেষভাবে পারদর্শী। তার চিকিৎসার আওতায় রয়েছে—হাড় ভাঙ্গা ও প্লাস্টার চিকিৎসা প্লেট, স্ক্রু, নেইল সংযোজনের মাধ্যমে হাড় ভাঙ্গার অপারেশন মেরুদন্ডের এন্ডোস্কোপিক ও ডিস্ক সার্জারি হাঁটু, কোমর ও ঘাড় ব্যথার চিকিৎসা সায়াটিকা, ফ্রোজেন শোল্ডার ও টেনিস এলবো বাত ও আরথ্রাইটিস রোগের চিকিৎসা মেরুদন্ডের টিউমার, ইনজুরি ও হাড়ক্ষয় রোগের চিকিৎসা

শুধু চিকিৎসা ক্ষেত্রেই নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও তিনি কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে তিনি কাজ করতে আগ্রহী। দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।

ডাঃ মাহমুদুল হাসান পলাশের লক্ষ্য বাংলাদেশে অর্থোপেডিক ও স্পাইন সার্জারির উন্নয়নে নতুন মাত্রা যোগ করা। তিনি সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে রোগীদের জন্য উন্নততর চিকিৎসাসেবা নিশ্চিত করতে চান।

হাড়, জয়েন্ট বা মেরুদন্ড সংক্রান্ত যেকোনো জটিল সমস্যায় পরামর্শ ও উন্নত চিকিৎসার জন্য তার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। তার অভিজ্ঞতা ও আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগীরা দ্রুত সুস্থতার পথে ফিরতে পারেন।


Tag
আরও খবর