জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

৫০ বছরের ভোগদখলীয় রেকর্ডীয় জমি জবর দখল, নিরাপত্তাহীন ৪ পরিবার



 ৫০ বছরাধিককাল ভোগদখলীয় রেকর্ডীয় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২৮ বিঘা জমির মৎস্য ঘের জবর দখলেরর প্রতিকার প্রার্থনা করে ৪ টি অসহায় পরিবার। শনিবার দুপুরে আশাশুনি প্রেস ক্লাবে এ পরিবারের লোকজন উপস্থিত হয়ে প্রতিকার প্রার্থনা করে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। 
আশাশুনির উত্তর বলাবাড়িয়া গ্রামের মৃত জনদ্দন মন্ডলের ছেলে তুষার কান্তি, তরুন মন্ডলের স্ত্রী বিশাখা রাণী, অরুন মন্ডলের স্ত্রী শর্মিষ্ঠা ও মিলন মন্ডলের স্ত্রী জানান, তাদের দুর্গাপুর বড় মৌজায় সিএস ৭৭, এসএ ১৯৯, বিআরএস ৫০০ খতিয়ানে ৩৫৭২, ৩৫৭৩, ৩৫৭৯, ৫১০৫ ও ৫১০৬ দাগে এবং ৫৪৫ খতিয়ানে ৫০০১ সহ ৮টি দাগে ৯.৩১ একর জমিতে ৫০ বছরাধিককাল মৎস্য ঘের করে শান্তিপূর্ণ ভোগদখল করি। গত বছর ১৭ আগষ্ট আশাশুনি গ্রামের হামিদ মোড়লের পুত্র হাদী, মজিদ ও সামাদ, উত্তর বলাবাড়িয়ার মৃত অখিল মন্ডলের ছেলে খোকন, আশাশুনির আফসার মোড়লের ছেলে অহিদুল আমাদের মৎস্য ঘেরে ঢুকে জবর দখল করতে আসে। তারা ঘেরে জাল টেনে ৫/৭ লক্ষ টাকার মাছ লুট করে। বাধা দিতে গেলে মারপিট, মহিলাদের শ্লীলতাহানি, গালিগালাজ ও হুমকী প্রদান করে। আমরা নিরাপত্তাহীন ও অসহায় হয়ে পড়ি। স্থানীয় ভাবে কোন প্রতিকার না পেয়ে ১৫ অক্টোবর থানায় জবর দখলকারীদের বিরুদ্ধে জিডি করি। জিডি নং ৫৮৭। তখন পুলিশ নিস্ক্রীয় থাকায় কোন প্রতিকার পায়নি। এনিয়ে থানায় বসাবসি হলেও কাজের কাজ কিছুই হয়নি। এরপর থেকে দখলকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। আমাদের ঘরের মধ্যে আটকে আগুনে পোড়ানো, বাচ্চাকাচ্চাদের খুন যখম, মহিলাদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে হুমকী দিয়ে আসছে। এমনকি বাড়িতে গিয়ে প্রকাশ্যে বাড়ি ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছে। কান্নায় বুক ভাষিয়ে তারা বলেন, দখলকারীরা মহিলাদের মানহানি করে থাকে, বাড়িতে থাকতে পারছিনা। রাতের বেলায় ঘুমাতে পারিনা। ঠিকমত খেতে পারিনা। চরম নিরাপত্তাহীন হয়ে পড়েছি। উপার্জনের পথ বন্ধ, বাইরে যাওয়ায় ভীতি, ঘেরের আয় কেড়ে নেওয়া, ছেলেমেয়েদের স্কুলে পাঠানো নিরাপদ না হওয়া, পুলিশ প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় আমাদের জীবন অতিষ্ঠ ও অনিশ্চিত হয়ে উঠেছে। তারা প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থাসহ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। 
Tag
আরও খবর