জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জোর পূর্বক জমি দখলে বাঁধা দেওয়ায় হামলার শিকার মালয়েশিয়া প্রবাসী




সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে জমির আলী সরদার জোর পূর্বক জমি দখলে বাঁধা দেওয়ায় হামলার শিকার হয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত জমির আলী বলেন, আমরা ১৫ শতাংশ পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে আমি ভোগদখল করে আসছি।


আমার ভাই আমির আলী দীর্ঘদিন ধরে আমার ঐ জায়গায় টুকু জোর পূর্বক দখল করার চেষ্টা করছে। আমি প্রবাসে থাকার সুযোগে নানা ভাবে আমার ক্ষতি করার চেষ্টা করছে, জমি না পেয়ে বারবার হুমকি ধামকি দিয়ে আসছে। আমি কিছু দিন আগে ছুটিতে বাড়িতে এসেছি ইং ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে হঠাৎ করে আমার ভাই আমির আলী, ভাইয়ের ছেলে শরিফ ও সেলিম হোসেন পূর্ব পরিকল্পিত ভাবে আমার জমির ৫ কাঠা জমি ঘিরে দখল করে নিচ্ছিলো।


এমন সময় আমি বাঁধা দিতে গেলে তাঁদের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারতে থাকে। ঐ সময় আমাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে আমার স্ত্রী ও পুত্র আল মামুন কেও মারতে থাকে। আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে আমির আলী, শরিফ ও সেলিম হোসেন আমাদের খুন ও জখমের হুমকি দিতে দিতে চলে যায়। পরে আমার প্রতিবেশী আরিজুল, আক্কাছ আলী, সেলিম সহ আরো অনেকেই আমাকে, আমার স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।


এ বিষয়ে আমি নিজে বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। ঘটনার অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল আরেফিন বলেন, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Tag
আরও খবর