জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরার দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের নব গঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত



সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের নব গঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ অভিষেক ও আলোচনা সভার আয়োজন করা হয়।


দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের নব গঠিত কমিটির সভাপতি প্রভাষক শেখ আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন। নব গঠিত কমিটির সাধারন সম্পাদক এম এম নুর আলম ও ধারাভাষ্যকর আশরাফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দরগাহপুর কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডল, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এস এম আহসান হাবীব, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আশাশুনি পাইকগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোসলেম উদ্দীন, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হায়দার, সমাজ সেবক শেখ মতলুবর রহমান, সিনিয়র সাংবাদিক শেখ জিল্লার উদ্দীন, আহমাদ আলী বাচা, শেখ জিকু আলম, শেখ হিজবুল্লাহ, আলাউদ্দীন রাজা, কৃষ্ণ মোহন ব্যানার্জী, হাফেজ শেখ কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সম্পাদক শেখ তরিকুল হাসান এর প্রতিনিধি ও বিএনপির মিডিয়া সেলের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক সোহরাব হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিএম আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল গনি সরদার, বিএনপি নেতা জিএম হাফিজুর রহমান, এসএম স্বপন, ই্উপি সদস্য আব্দুল বারী, গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি শেখ খলিফাতুল্লাহ, রামনগর সিরাজুল স্মৃতি সংঘের সভাপতি সিরাজুল ইসলাম প্রমূখ।


দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারী দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্তি করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও ৮ জনকে উপদেষ্টা ও ৯ জনকে সাধারন সদস্য মনোনীত করা হয়।


Tag
আরও খবর