জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় কারাভোগী ও শহীদ পরিবারের সম্মাননা প্রদান




বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জুলাই অভ্যুত্থানে সাতক্ষীরার শহিদ পরিবার, আহত ও কারাবরণকারীদের সম্মাননা প্রদান ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন,

রাজনৈতিক ট্যাগিংয়ের মাধ্যমে যেভাবে সাতক্ষীরার মানুষকে নিপীড়ন ও দমন করা হয়েছে, তা ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ।


হাসানাত আব্দুল্লাহ সাতক্ষীরার মানুষের সংগ্রামী ভূমিকার প্রশংসা করে বলেন, আমার দেখা সবচেয়ে আন্তরিক, অতিথিপরায়ণ ও ইতিবাচক মানসিকতার মানুষ যদি থেকে থাকে, তাহলে নিঃসন্দেহে সাতক্ষীরা জেলার মানুষ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে এই জেলার মানুষ রাজনৈতিক কারণে নির্যাতিত ও নিপীড়িত হয়ে আসছে।


রাজনৈতিক ট্যাগিংয়ের মাধ্যমে যেভাবে সাতক্ষীরার মানুষকে নিপীড়ন ও দমন করা হয়েছে, তা ইতিহাসে বিরল।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে সাতক্ষীরার মানুষ সবসময় পাশে থেকেছে। দক্ষিণবঙ্গের মানুষের এই আত্মত্যাগ ও অবদান আমাদের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা এমন এক রাজনৈতিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি, যেখানে জনগণ আর প্রজা থাকবে না, বরং নাগরিক হিসেবে তাদের অধিকার ফিরে পাবে।


তিনি বলেন, দীর্ঘ এক দশকের লড়াইয়ে আমাদের দুই হাজার এর বেশি সহযোদ্ধা শহীদ হয়েছেন এবং ২০ হাজারের এর বেশি আহত হয়েছেন। এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। আমাদের অধিকার আদায়ের সময় এসেছে। এখন আমাদের আর প্রজা হিসেবে নয়, নাগরিক হিসেবে রাষ্ট্রের হিস্যা বুঝে নিতে হবে।


হাসানাত আব্দুল্লাহ বলেন, আমাদের অর্থনৈতিক মুক্তি, জাতিগত সমৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক উন্নতির জন্য ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। যারা ক্ষমতায় বসেছিল, তারাই বারবার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের এখন পরিবর্তনের সময়। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সরব অবস্থান নিতে হবে।


তিনি আরও বলেন, আমরা বাংলাদেশকে আওয়ামী দখলদার মুক্ত করতে সক্ষম হয়েছি। আওয়ামী জাহিলিয়াতের সময় থেকে আমরা দেশকে পরিত্রাণ দিয়েছি। তবে আমাদের সতর্ক থাকতে হবে, যেন আর কখনো ফ্যাসিবাদ পুনর্বাসিত না হয়।


নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, আগামীকাল আমরা নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি। আমরা প্রত্যাশা করি, গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তিত্ব ও মানুষ ঐক্যবদ্ধভাবে মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে সামিল হবে। আমাদের রাজনৈতিক দল এদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন অব্যাহত রাখবে এবং আর কখনো যেন জালিমের শাসন কায়েম না হয় সে লক্ষ্যে কাজ করবে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই কর্মসূচি শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। অনুষ্ঠানে জেলার শহীদ পরিবারের সদস্য, আহত ও কারাবরণকারীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আরাফাত হোসাইন।


বক্তব্য রাখেন সোহাইল মাহদীন, মোহিনী তাবাচ্ছূম, আহতদের মধ্যে বক্তব্য রাখেন নাহিদুল ইসলাম, জিল্লুর রহমান, শিমুল আহমেদ, কারাবরণকারীর মধ্যে বক্তব্য রাখেন দিপু ইসলাম, শহীদ পরিবারের মধ্যে বক্তব্য রাখেন শহীদ আসিফের যমজ ভাই রাকিব।


উপস্থিত ছিলেন সংগঠনের মূখ্য সংগঠক আল শাহরিয়ার, সংগঠক হাসিবুল হাসান রুমন, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ ও মিজানুর রহমান, যুগ্ম-সদস্য সচিব নাজমুল হাসান রনি, রিজাউন পারভেজসহ জেলার সকল উপজেলার ছাত্র প্রতিনিধি। শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


Tag
আরও খবর