জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

নির্বাহী প্রকৌশলী এবং ঠিকাদারের বিরুদ্ধে মালিকানাধীন জমি কেটে খাল খনন করার অভিযোগ





জমি অধিগ্রহন না করে ব্যক্তিগত মালিকানাধীন জমি কেটে খাল খনন করার অভিযোগ উঠেছে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী এবং ঠিকাদারের বিরুদ্ধে।

ইতিমধ্যে জমি অধিগ্রহণ পূর্বক ক্ষতিপুরণের টাকা না পাওয়া পর্যন্ত খাল খননসহ সকল কার্যক্রম বন্ধ করার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন কয়েকজন জমির মালিক। এদিকে জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ না দিয়ে খাল খনন কার্যক্রম শুরু করায় ক্ষোভে ওই খনন কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী ও জমির মালিকরা। তবে কাজ বন্ধ করে দেওয়ায় ঠিকাদারের প্রতিনিধি জমির মালিকদের বিরুদ্ধে মামলা করাসহ নানাভাবে হয়রানী করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ জমির মালিকদের।


সরেজমিনে সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের ভবানীপুর ব্রীজ এলাকায় গেলে স্থানীয় বাসিন্দা ও জমির মালিক মোশারফ হোসেন বলেন, ভবানিপুর মৌজার জে. এল নং-৫ এর আওতায় মজুমদার খালসহ দুই পাড়ে আমাদের ব্যক্তিগত রেকর্ডীয় মালিকানাধীন জমি আছে। আমরা সম্প্রতি জানতে পারলাম মজুমদার খালের খননের জন্য পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা -১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর হতে দরপত্র আহবান করে ঠিকাদার নিয়োগ করা হয়েছে এবং গত ১৪ ফেব্রুয়ারী খাল খননের কাজ বাস্তবায়ন করার জন্য উদ্বোধন করে কাজ শুরু করেছে। তবে দুঃখের বিষয় আমরা নিজস্ব জমির মালিক হলেও আমাদের কোন নোটিশ প্রদান করা হয়নি বা আমাদের জানানো হয়নি। সরকারি নিয়মনীতি না মেনে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলীর যোগ সাজসে ঠিকাদার ক্ষমতার অপব্যবহার করে খাল খননের কাজ শুরু করেছে।

তিনি আরো বলেন, খালের দুই পাড়দিয়ে ধান, মাছের ঘের, গাছ পালা, পুকুর, এমনকি ঘরবাড়ি রয়েছে। ঠিকাদার আমাদের ক্ষতি করে আমাদের জমির মালিকদের রাস্তায় বসানোর পাইতারা করা হচ্ছে। এমতবস্থায় জরুরী ভিত্তিতে জমির সীমানা নির্ধারণ করে জমি অধীগ্রহণের মাধ্যমে জমির মালিকগনকে সরকারি নিয়ম নীতি অনুসরণ করে ক্ষতিপুরণের টাকা না দেওয়া পর্যন্ত খাল খনন কাজ কার্যক্রম বন্ধ রাখার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি।


থানাঘাটা এলাকার বাসিন্দা কাজী আবু তাহের বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ পৈত্রিক সূত্রে প্রাপ্ত মজুমদার খাল ও খালের দুই ধারের জমির খাজনা পরিশোধ করিতেছি। কিন্তু আমাদেরকে না জানিয়ে ঠিকাদার খাল খননের কাজ শুরু করেছেন। আমরা জমির মালিকগণ ঠিকাদারের প্রতিনিধির কাছে কার অনুমতি নিয়ে খাল খননের কাজ শুরু করেছেন জানতে চাইলে ঠিকাদারের প্রতিনিধি বলেন, পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী-১ এর নির্দেশে আমরা খাল খননের কাজ শুরু করেছি।


ঠিকাদারের প্রতিনিধি মাজহারুল ইসলাম বলেন, খালের অনেক জায়গায় ব্যক্তিগত জমি থাকায় জমির মালিকগণ কাজ বন্ধ করে দিয়েছেন। এভাবে কাজ বন্ধ থাকলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এ ব্যাপারে আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলবো।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ১ এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড কারো ব্যক্তিগত জমি কেটে খাল তৈরী করবেনা। ম্যাপ অনুযায়ী খাল খনন করা হবে।’

খোঁজ নিয়ে জানা যায়, WSAT-1-27 নং প্যাকেজের আওতায় ৫ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার ৪৩৯ টাকা ব্যয়ে সাতক্ষীরার মজুমদার খালের ১৬.৯৮০ কি.মি খননের জন্য টেন্ডার (টেন্ডার আইডি ৯৭৯০৩২) আহবান করা হলে কাজ পান ইউনুস এন্ড ব্রাদার্স। যার ওয়ার্ক ওয়ার্ডার 1W-1/142। বর্তমানে ঠিকাদার শফি খান এর প্রতিনিধি হিসেবে কাজ করছেন মাজহারুল ইসলাম নামের এক যুবক।


Tag
আরও খবর