জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে যথাযথ মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শ্যামনগরে যথাযথ মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার একুশের প্রথম প্রহরে রাত ১২.০১মিনিটে শ্যামনগর কেন্দ্রিয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয় উপজেলা প্রশাসন, শ্যামনগর পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শ্যামনগর থানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্যামনগর উপজেলা শাখা, পৌর বিএনপি ও বিএনপির সকল অঙ্গ সংগঠন সমূহ, শ্যামনগর উপজেলা প্রেসকাব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ স্কাউট শ্যামনগর উপজেলা শাখা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্যামনগর শাখা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সমন্বয় পরিষদ সহ অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
  সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকালে উপজেলা প্রশাসন সহ সকল সরকারি, বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রভাতফেরি করে উপজেলার কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্প অর্পণ করে।

সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, শ্যামনগর প্রেসকাবের কার্যনির্বাহী কমিটির সদস্য রনজিৎ বর্মন,ছাত্রী আরিবা জান্নাত,আনিকা তাবাসুম, যুব প্রতিনিধি জান্নাতুল নাঈম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি প্রমুখ।
অনুষ্ঠানে শহিদ দিবস উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন সহ অন্যান্য প্রতিযোগিতার পুরস্কার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে অন্যান্য কর্মসূচি পালিত হয়।

ছবি- শ্যামনগরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভায় বক্তব্য রাখছেন ইউএনও রণী খাতুন।



Tag
আরও খবর