জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শহীদ জিয়াই এদেশে শিক্ষকদের জন্য প্রথম এমপিওভুক্ত করেন: হাবিব




বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া ফুটবল মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব।

সাতক্ষীরা জেলা ও কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমি সংসদ সদস্য থাকাকালীন ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তি করিয়েছি। এই জনপদে শুধু নয় এই দেশে কোথাও একসাথে এতগুলো প্রতিষ্ঠান এমপিওভুক্তির নজির দ্বিতীয়টি নেই।

বিএনপির প্রকাশনা সম্পাদক তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, শহীদ জিয়াই এদেশে শিক্ষকদের জন্য প্রথম এমপিওভুক্তির ব্যবস্থা করেছিলেন। শিক্ষা বিস্তার ও শিক্ষকদের অধিকার নিশ্চিতে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষকদের সকল ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় শিক্ষক সমাজের পাশে ছিলো, আছে এবং থাকবে। শিক্ষকদের আর্থিক বুনিয়াদ সুদৃঢ় করলেই শিক্ষা বিস্তারের ব্যাপ্তি বৃদ্ধি পাবে। 

এটি একটি বিরল ঘটনা। সে সময় কোন শিক্ষককে নিয়োগ কিংবা এমপিওভুক্তিতে একটি টাকা দিতে হতোনা। তিনি বলেন, বিগত সরকারের সময় কোটি কোটি টাকা নিয়োগ বাণিজ্য হয়েছে। বিএনপির কেন্দ্রীয় এই নেতা শিক্ষক-কর্মচারী নিয়োগে অবৈধ লেনদেন বন্ধ করার আহবান জানান।

তিনি বলেন, অবৈধ পন্থায় শিক্ষা প্রতিষ্ঠানে আর নিয়োগ দেওয়া যাবে না। শিক্ষকদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তাগিদ জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠার সকল লড়াইয়ে আমরা পাশে আছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল রশিদ মিয়া, সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন,  বিএনপি নেতা গোলাম রসুল, আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, বিএম আফজাল হোসেন পলাশ, শওকত হোসেন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম, সহকারী শিক্ষক আনারুল ইসলাম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী ও কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম।


Tag
আরও খবর