জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট বর্জনের ৩৫ দিন অতিবাহিতে বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে


সকল আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেওয়ার দীর্ঘ ৩৫ দিন অতিবাহিত হলেও কার্যকর কোন পদক্ষেপ না নেওয়ায় বিচার প্রার্থী সাধারণ মানুষের বেশ ভোগান্তিসহ বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। অপরদিকে, দাবী না মানা পর্যন্ত ডিসি কোট বর্জন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি জেলা আইনজীবী সমিতির ২নং ভবনের নিচতলায় অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জানুয়ারি থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সকল আদালত বর্জন শুরু হওয়ার পর দীর্ঘ ৩৫ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোন পদক্ষেপ না নেওয়ায় সংশ্লিষ্ট আদালত বর্জন কর্মসুচী অব্যাহত আছে। এতে করে বিচারপ্রার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

সূত্র মতে, দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্দিষ্ট ব্লু শীট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এবিষয়ে সাতক্ষীরা আইনজীবী সমিতির পক্ষ থেকে সিনিয়র আইনজীবী, সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচিত কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে বৈঠক করেন। দীর্ঘ বৈঠকে সাতক্ষীরা জেলা প্রশাসক আইনজীবী সমিতির ব্লু শীট ব্যবহারের বিষয়ে কোন সিদ্ধান্ত না হওয়ায় এই কঠিন সিদ্ধান্ত নেয় আইনজীবী সমিতি। এবিষয়ে সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম জানান- সমিতির সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সমিতির নির্দিষ্ট ব্লু শীট ব্যবহারের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের সকল আদালত ১৬ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করার পর এখনো অব্যাহত আছে। তবে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ১০ টাকা মূল্যমানের একটা গোল টিকিট/স্টিকার সংযুক্ত করার শর্তে হলুদ রংয়ের ডেমি পেপার ব্যবহার করার সম্মতি জানানো হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সাড়া না দেওয়ায় আদালত বর্জন অব্যাহত আছে এবং দাবি না মানা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তিনি।


Tag
আরও খবর