জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বিপাকে পেশাজীবীরা ভোমরায় পাসপোর্টযাত্রী সংকটে


গত ডিসেম্বর মাসে বাংলাদেশী অন্তঃগামী যাত্রীর সংখ্যা ছিল ৫ হাজার ৩৫০ জন এবং ভারতীয় অন্তঃগামী যাত্রীর সংখ্যা ছিল ২ হাজার ২৩০ জন। একই সময়ে বাংলাদেশী বহির্গামী যাত্রী ছিল ৩ হাজার ৮৭২ জন এবং ভারতীয় বহির্গামী যাত্রী সংখ্যা ২ হাজার ৪৮৬ জন। যার মধ্যে শিশুর সংখ্যা ১৯২ জন। পরিবর্তিত পরিস্থিতির মধ্যে ভোমরা স্থলবন্দর সীমান্ত রুট দিয়ে পাসপোর্টযাত্রীদের গমনাগমন ছিল স্বাভাবিক। স্থলবন্দর শুল্ক স্টেশনের যাত্রী চলাচল ও ভ্রমণকর আদায় সংক্রান্ত মাসিক বিবরণী শাখা থেকে এ তথ্য নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ। প্রাপ্ত তথ্য মতে, বাংলাদেশ ও ভারতের অন্তঃগামি এবং বহির্গামী যাত্রীদের নিকট থেকে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪ লাখ ৫৪ হাজার টাকা ভ্রমণকর জমা পড়েছে রাজস্ব খাতে। এদিকে (ট্যুরিস্ট) ভ্রমণ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বহির্গমন যাত্রী কমে গেছে অনেকাংশে। তবে বাংলাদেশী ৬৫ বছর বয়স্ক নাগরিকদের প্রাপ্ত পাঁচ বছরের ভিসার মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় তারাই যাতায়াত করছে। এছাড়া মেডিকেল ও বাণিজ্যিক ভিসা প্রাপকদের সংখ্যা খুবই কম। বলতে গেলে অন্তঃগামী ও বহির্গামী যাত্রীদের সংখ্যা প্রায় তলানিতে এমনটি বলছেন কাস্টমসের যাত্রী ব্যাগেজ অফিস কর্তৃপক্ষ।

এ বন্দর রুটে পাসপোর্টযাত্রীদের যাতায়াত ব্যবস্থাপনায় ধ্বস নামায় বিপাকে পড়েছে যানবাহন চালকরা। যাত্রী অভাবে অর্থনৈতিক সংকটে পড়েছে তারা। যান্ত্রিক চালিত সিএনজি, লেগুনা ও প্রাইভেটকার চালকরা এখন রয়েছে দুর্বিসহ অবস্থার মধ্যে। যাত্রী হোক বা না হোক প্রতি পাঁচ মিনিট পরপর গাড়ি ছাড়ার নিয়ম রয়েছে সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এ নিয়ম চালু রয়েছে দীর্ঘদিন ধরে। অনেক সময় যাত্রী ছাড়াই গাড়ি ছাড়তে হয় চালকের। দেখা গেছে, ভোমরা থেকে সাতক্ষীরা পৌঁছাতে তেল খরচের টাকা ওঠে না তাদের। সিএনজি স্ট্যান্ডের স্টাটার খাদেমুল ইসলাম জানান, সবকিছুর মূলে রয়েছে যাত্রী সংকট। স্থানীয় যাত্রীদের যাতায়াত ব্যবস্থায় কোন রকমে টিকে আছে তারা। এদিকে যাত্রি-সংকটে অচলবস্থায় মুখোমুখি হয়েছে বন্দরের অধিকাংশ হোটেল, রেস্তোরাঁ, কনফেকশনারি ও চায়ের দোকান। যাত্রী সংকটে হোটেল ও রেস্তোরাঁয় তৈরি করা খাবারগুলো নষ্ট হচ্ছে বিক্রির অভাবে। ভোমরার ভাই ভাই হোটেলের ম্যানেজার জানান, আগে পাসপোর্ট যাত্রীদের ভিড়ে ভরপুর থাকতো হোটেল ও রেস্তোরাঁগুলো। বেচাকেনা হতো প্রচুর পরিমাণে। কিন্তু বর্তমান সময়ে যাত্রী সংকটে হোটেল বন্ধের পথে। ইতোমধ্যে অনেক ছোট আকারের হোটেল বন্ধ হয়ে গেছে। তবে ভারতীয় কিছু ট্রাক চালকরা দুপুর ও রাতের খাবার খেতে আসায় কোন রকমে টিকে আছে এইসব হোটেলগুলো। হোটেল মালিক মিলন জানান, নৃত্য পণ্যের দাম বাড়ায় তৈরি খাদ্যেরও দাম বেড়েছে কিছুটা। যে কারণে হোটেলে নাস্তা বা খাবার খেতে আসা খরিদ্দারদের মধ্যে দেখা দিয়েছে অনীহা। অর্থের সাশ্রয় করতে অনেকেই খাওয়া ছেড়ে দিয়েছেন হোটেল থেকে। তবে পাসপোর্ট যাত্রীদের চলাচল ব্যবস্থা ভালো থাকলে এ দুর্ভোগের শিকার হতো না হোটেলসহ অন্যান্য ব্যবসায়ীরা।


Tag
আরও খবর