জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরার মাস্উদুজ্জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য সেল সম্পাদক




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য সেল সম্পাদক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার মাস্উদুজ্জামান। সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামের শিক্ষক দম্পতি আব্দুল মান্নান ও শরীফা পারভিনের সুযোগ্য সন্তান। মাস্উদুজ্জামান আশাশুনি উপজেলার বুধহাটা বি বি এম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন।


পিতা আব্দুল মান্নান ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং মা শরিফা পারভীন শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। হাসিনা পতন আন্দোলনের পুরো সময় জুড়ে ঢাকার রাজপথে মাস্উদুজ্জামানের পদচারণা ছিল ঈর্ষানীয়। বর্বর নির্যাতনে আহত ছাত্রদের করুন চাহনি আর দীর্ঘশ্বাসে যখন ঢাকার আকাশ বাতাস ভারি তখন তাদের পাশে থেকে সেবা শ্বশ্রূষা শুরু করেন তিনি।


বৈষম্যের বিরুদ্ধে তার আপোষহীন লড়াই এবং আহতদের সেবায় তার নিবেদন তাকে শুধু ছাত্র সমাজের নয়, বরং সমগ্র মানবতার এক উজ্জ্বল বাতিঘর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য সেল সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাতক্ষীরার এই গর্বিত সন্তান। ২০২৪ সালের ছাত্রজনতার অভ্যুত্থানে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, আহত হয়ে পড়ে থাকা সহযোদ্ধারাদের দেখে পিছিয়ে যাননি মাস্উদুজ্জামান।


আহতদের চিকিৎসা দিতে তিনি ছুটে গেছেন হাসপাতাল থেকে হাসপাতালে। ব্যান্ডেজ বাঁধা, ওষুধ সংগ্রহ, রক্তের ব্যবস্থা করা, সবই করেছেন দিন-রাত এক করে। মাস্উদুজ্জামান ঢাকা থেকে আন্দোলনে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি ১২ জুলাই সাতক্ষীরায় আন্দোলন শুরুর রূপরেখা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আন্দোলনের পর আহতদের তালিকা প্রস্তুত করা, চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং শহীদ পরিবারের সহায়তায় কাজ করতে থাকেন তিনি।


মাস্উদুজ্জামান জানান, আমি চিকিৎসক নই, কিন্তু একজন মানবিক মানুষ হিসেবে আহতদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। তাদের চোখের জল, তাদের যন্ত্রণা আমাকে থামতে দেয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, “মাস্উদুজ্জামান শুধু একজন আন্দোলনকারী নন, তিনি একজন মানবতার যোদ্ধা। তার নেতৃত্বে আহতদের চিকিৎসা এবং সহায়তা কার্যক্রম আরও সুসংগঠিত হবে। সাতক্ষীরার গর্ব তিনি। মাস্উদুজ্জামান শুধু সাতক্ষীরার নয়, গোটা দেশের এক সাহসী কণ্ঠস্বর।

Tag
আরও খবর