জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

গরু চুরির অপবাদে নির্মম নির্যাতনের পর আত্মহত্যার চেষ্টা




সাতক্ষীরায় গরু চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক যুবককে নির্মম নির্যাতন ও হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। অপমান সহ্য করতে না পেরে ওই যুবক আত্মহত্যার চেষ্টা চালায়। বর্তমানে সে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকায় গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবক গফ্ফার (২২), পিতা শফিকুল ইসলাম, দিনমজুর হিসেবে কাজ করতেন এবং তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, আসামি আনছার আলী (৪৫), তার স্ত্রী শিলা খাতুন (৪০) এবং মাসুদ (২০) সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন মিলে গফ্ফারকে গরু চুরির অভিযোগে স্টেডিয়ামের পেছনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে শিলা খাতুন গফ্ফারের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও স্বাক্ষী বিল্লাল হোসেন (২৬) এবং মোঃ কিনা (৩৫) জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা গফ্ফারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। এরপর আসামিরা তাকে ‘গরু চোর’ বলে প্রচার চালায় এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে তোলে।

অপমান সহ্য করতে না পেরে ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে গফ্ফার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে তার মা ফতেমা বেগম (৩৯) স্থানীয়দের সহায়তায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে খুলনায় পাঠানোর পরামর্শ দেওয়া হলেও আর্থিক অভাবের কারণে তাকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে সে ডাঃ শেখ ফয়সালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

গফ্ফারের মা ফতেমা বেগম সাতক্ষীরার বিজ্ঞ আমলী আদালত নং ০১-এ একটি মামলা দায়ের করেছেন। মামলায় দণ্ডবিধির ৩২৩/৩০৭/৫১১/১১৪/৫০৬(২) ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বাদী আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর আবেদন করেছেন এবং ন্যায়বিচার প্রার্থনা করেছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


Tag
আরও খবর