জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে সুইচ গেট দখল এবং মাছ লুটপাটের অভিযোগ



সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বড় এফ নাইন সুইচ গেট দখল করে জোর পূর্বক মৎস লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি স্বপন বৈদ্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দিলে তার কোন প্রতিকার পাইনি বলে অভিযোগ ভুক্তভেূগীর। গত ৬ আগষ্ট থেকে ১৫ ফেব্রুয়ারি আটুলিয়া এলাকায় কয়েক দফায় এ ঘটনা ঘটে। এদিকে বর্তমান সময়ে আওয়ামীলীগ নেতা এই কর্মকান্ডে দেখে হতবাগ হয়ে প্রসাশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বিএনপি নেতারা।

ভুক্তভুগী বিভাষ মন্ডল জানান, ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি ১৩ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে পানিউন্নয়ন বোর্ডের ওপেন টেন্ডারের মাধ্যমে সুইচ গেট খাল নিয়ে মাছ চাষ করছিলেন তিনি। টেন্ডারের মেয়াদ ছিল ২০২৫ সালের ৩০ মার্চ পর্যন্ত। চলতি বছরের ৫ আগষ্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ৬ আগষ্ট থেকে আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি স্বপন বৈদ্য ও তার সহযোগী মধু সরকার, সন্তোস মন্ডল, বাবু মন্ডল, যগেশ মন্ডল কয়েক দফায় গেটে জোর পূর্বক জাল টেনে ৬-৭ থেকে লক্ষ লুটপাট করে নেয়। এঘটনার কয়েকদিন পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে তার পাল্টা হুমকি দিয়ে শালিশী বৈঠক না মেনেই পুনরায় মাছ মারতে থাকে। বাধ্য হয়ে এ ঘটনার ২৬ দিন আগে তিনি শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেন।

এক পর্যায়ে ওই আওয়ামীলীগ নেতা স্বপন বৈদ্য তদন্তকারী কর্মকর্তা চন্দন রায়ের কাছ থেকে কৌশলে ৫ দিন সময় নিয়ে আদালতে ১৪৫ ধারা মামলা করেন। এরপর থেকে বিএনপি নেতার সেল্টারে পুনঃরায় সুইচ গেট দখলের পাঁয়তাড়া চালাচ্ছেন।

আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, ওপেন টেন্ডারে মাধ্যমে আটুলিয়া এফ নাইন সুইচ গেট পান বিভাষ মন্ডল। এরপর থেকে তিনি সেখানে ভোগদখলে ছিলেন। গেল ৬ আগষ্ট থেকে স্থানীয় বি এনপি ও জামায়াত নেতাদের সাথে নিয়ে স্বপন বৈদ্য বিভাষ মন্ডলের সুইচ গেট দখল করে মাছ লুট করে নেন। এ ঘটনা নিয়ে আমি নিজেও দুপক্ষকে ডেকে ছিলাম তারা আমার কথা শোনেনি।

তিনি আরো বলেন, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন আহমেদকে ভুল বুঝিয়ে একটি অবৈধ কমিটি করেন। কমিটির সভপতি এ বি এম ওয়াজেদ সাতক্ষীরা শহরের বাসিন্দা। এছাড়া কমিটির  সম্পাদক স্বপন বৈদ্য আওয়ামীলীগের দোসর। এঘটনার প্রতিবাদ করায় তারা আমার নামে আদালতে মিথ্যা ১৪৫ ধারায় মামলা করেছেন।

অভিযোগ অস্বীকার করে ওই আওয়ামী লীগের নেতা স্বপন বৈদ্য বলেন, ওই সুইচ গেটের মালিক এখন আমি বলেই মাছ ধরেছি। এবিষয়ে একটি মামলা আদালতে চলমান রয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্যা জানান, শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য ঘটনাস্থলে ১৪৫ ধারা করা আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোছাঃ রনি খাতুন  জানান, বিষয় নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি দুটি কমিটি গঠন করেছে। এরপরেও কেউ ওখানে মাছ ধরতে গেলে খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি মুঠোফোনটি রিসিভ করেনি।


Tag
আরও খবর