জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কৃষি প্রযুক্তি প্রসারে শ্যামনগরে কারিতাসের গ্রাম্য মেলার উদ্বোধন

 কৃষি প্রযুক্তির প্রচার, প্রসার ও জনসচেতনাসৃষ্টিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রবিবার(১৬ ফেব্রুয়ারী) বেলা ১টায় ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী গ্রাম্য মেলার উদ্বোধন করা হয়।
 
কারিতাস খুলনা অঞ্চল,শ্যামনগরের আয়োজনে দুই দিন ব্যাপী গ্রাম্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে যে টুকু প্রাকৃতিক সম্পদ আছে তার সঠিক ব্যবহার করার কথা বলেন এবং স্বল্প জায়গায় ফসলের উৎপাদন বৃদ্ধির বিষয়ে কৃষকদের আহব্বান জানান।

বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক গ্রাম্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, ভেটখালী এ করিম হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, পাতড়াখোলা আরশাদ আলী হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক, রমজাননগর ইউপির প্রশাসনিক কর্মকর্তা আবু হেনা, শিক্ষক রনজিৎ কুমার, শিক্ষক আমিনুল ইসলাম বকুল প্রমুখ।

কারিতাস শ্যামনগরের কর্মসূচি কর্মকর্তা ড.শান্তনু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিতাস শ্যামনগরের কর্মকর্তা মি.এন্ড্রিকো মন্ডল, মি.সুজন সেন প্রমুখ।
গ্রাম্য মেলায় সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের অংশ গ্রহণে ১৭টি স্টলে কৃষি প্রযুক্তি, হারিয়ে যেতে বসেছে বিভিন্ন প্রকার স্থানীয় ধানের জাত, কৃষি ফসল, আদিবাসী মুন্ডা সংস্কৃতি, নকশীকাঁথা, বিভিন্ন প্রকার আচার, দুর্যোগ প্রশমন বিষয়ক, বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা করণ কর্মসূচি, জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন প্রকার প্রকাশনা, গ্রাম বাংলার পিঠা সহ অন্যান্য গ্রামীন কৃষি পণ্য প্রদর্শন করা হয়। মেলায় শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা করা হয়।

Tag
আরও খবর