জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনির চাপড়ায় মরিচ্চাপ নদী ভয়াবহ ভাঙ্গন প্রতিরোধে পদক্ষেপ না নিলে পাউবো অফিস ঘেরাও ঘোষণা

আশাশুনির মধ্যম চাপড়ায় মরিচ্চাপ নদী ভয়াবহ ভাঙ্গন প্রতিরোধে ৪৮ ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে পাউবো অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন ভুক্তভোগি এলাকাবাবাসী। বৃহস্পতিবার বিকালে উপজেলার মধ্যম চাপড়া (পূর্ব পাড়া) ভাঙ্গন কবলিত বেড়ী বাঁধের উপর ভুক্তভোগি নারী-পুরুষ ও শিশুদের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখতে গিয়ে পাউবো অফিস ঘেরাও কর্মসূচী ঘোষণা করা হয়। নদী গর্ভে বিলীন হওয়া ২১ পরিবার ও ভাঙ্গনের মুখে অপেক্ষমান পরিবারের সদস্যদের হৃদয় বিদারক আর্তনাদ ও আহাজারীর মধ্যে ক্ষুব্ধ বক্তাগণ বলেন, আমরা দীর্ঘ দিন ধরে বেড়ী বাঁধ সুরক্ষা, ঘরবাড়ি, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ রক্ষা ও নিরাপদ দুরত্বে সিএস-এসএ ম্যাপ অনুযায়ী খাস জমির উপর দিয়ে নদী খননের দাবী জানিয়ে এসেছি। মরিচ্চাপ নদী যেভাবে খনন করে আসা হয়েছে, সেই বরাবর বজায় রেখে বাকী অংশ টুকুর খনন কাজ সম্পন্ন করতে আবেদন জানিয়েছি। আমাদের দাবীর প্রেক্ষিতে পাউবো'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, এসডিও, এসও, জেলা প্রশাসক, ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি দেখবেন বলেছেন কিন্তু কাজের কাজ কিছুই করা হয়নি। সবশেষ গত ৬ ফেব্রুয়ারী তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল আলম (এসি) পরিদর্শনে আসেন। এলাকাবাসী পাউবো'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বলেন। অবস্থা দেখে সবকিছু উপলব্ধি করে তিনি মরিচ্চাপ নদী খনন কাজ যেখানে এসে বন্ধ রাখা হয়েছিল, সেখান থেকে সোজা সুজি করে খনন করার নির্দেশ প্রদান করেন। সাথে সাথে ভাঙ্গন এলাকা প্রতিরোধ করতে দ্রুত জিও ব্যাগে বালি ভরে ডাম্পিং করার নির্দেশনা প্রদান করেন। ৪০০ মিটার ভাঙ্গন প্রতিরোধে  জিও ব্যাগ ফেলা হবে এবং কবর খানার  পাশে পাইলিং করা হবে বলে তিনি উপস্থিত কর্মকর্তা ও জনসাধারণকে আশ্বস্থ করেন। ওই দিনই ২০০ জিও ব্যাগ বালি ভরে ফেলানোর উদ্যোগের কথা জানান হয়। কাজে হাত দেওয়া হলেও অজ্ঞাত কারনে সকল শ্রমিক পালিয়ে চলে গেছে জানিয়ে বক্তগণ বলেন, নদীতে বাঁধ দেয়া, ভরাট হওয়া মাটি ভাঙ্গন প্রান্তে এনে ফেলে রক্ষা বাঁধ দেওয়া, জিও ব্যাগ ফেলানোর কাজ অবিলম্বে শুরু করতে হবে। খাস জমি বাদ রেখে রেকর্ডীয় জমির উপর দিয়ে খনন করা হচ্ছে, তাও আমরা মেনে নিয়েছি, ভাঙ্গন স্থানে রক্ষা বাঁধ নির্মানের কথা বলায়। সম্প্রতি আরও ২১ টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। ১৫টি বাড়ী হুমকীতে রয়েছে। মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, ভাঙ্গনের মুখে রয়েছে। বক্তাগণ একবাক্যে ঘোষণা করেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, আয়ুব আলী, আজহারুল ইসলাম, শিক্ষক মফিজুল ইসলাম, মাসুদ রানা, আব্দুল খালেক সরদার প্রমুখ।


ক্যাপশান: চাপড়ায় মরিচ্চাপ নদী ভাঙন রোধের দাবীতে মানববন্ধন।
Tag
আরও খবর