জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্মিলিত অঙ্গীকারে সুন্দরবন দিবস উদযাপন



সাতক্ষীরায় দিনব্যাপী আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে চব্বিশ তম জাতীয় সুন্দরবন দিবস।


‘‘সুন্দরবন আমার মা ধ্বংস হতে দেবো না’’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।


মাশরুবা ফেরদৌস সভাপতির বক্তব্যে ও দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনায় বলেন, প্রতিটি দূর্যোগে সুন্দরবন কত আপন সেটি আমরা টের পাই। আবার দূর্যোগ কেটে গেলে সেই সুন্দরবনকে আমরা শুধু অবহেলা করি না ধ্বংস করি।


সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রক্ষা করতে পারলে সুন্দরবন রক্ষা পাবে। কিন্তু বাঘও কমে ফেলছে নানাভাবে। যেভাবে সুন্দরবনকে রাখা হচ্ছে তাতে অচিরেই সুন্দরবন ধ্বংস হবে। সুন্দরবন ধ্বংস হলে উপকূল ধ্বংস হবে। দেশ ক্ষতিগ্রস্থ হবে। সুন্দরবন রক্ষা করতে তাই দরকার বেশী বেশী জনসচেতনতা।


দেশ টিভি ও দেশ রূপান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন সুন্দরবনকে ঘিরে সরকারের সুনির্দিষ্ট বিভাগের দাবি করে বলেন, সুন্দরবন বাংলাদেশের অক্সিজেন ভান্ডার। প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ এই বাদাবনকে রক্ষায় দরকার কার্যকরি পদক্ষেপ।


আলোচনা সভায় আলোচনা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম, প্রাণসায়ের পরিবেশ সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, অধ্যাপক মোজাম্মেল হোসেন, চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না, সমাজসেবার ওয়ান স্টেপ সার্ভিস কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, উত্তরণের কর্মকর্তা এডভোকেট মুনীর উদ্দিন, ডিসিডি’র রিয়াজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের নেতা ইমরান হোসেন, রেড ক্রিসেন্টের যুব সংগঠক মাসুদ রানা।


সূচনা বক্তব্য রাখেন পরিবেশবাদী সংগঠন বেলা’র মাহফুজুর রহমান মুকুল। আলোচনা সভা সঞ্চালনা করেন সাকিবুর রহমান বাবলা।


উপস্থিত ছিলেন এনডিসি মোঃ পলাশ আহমেদ, সিনিয়র সহকারি কমিশনার প্রণয় বিশ্বাসসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ ও জেলার বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ।


সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় বেসরকারি পরিবেশবাদি সংগঠন বেলা, বেলা নেটওয়ার্ক, ধরিত্রী রক্ষায় ধরা, একশন এইড, সুন্দরবন ফাউন্ডেশন ও জেড নেট বিডি এই কর্মসূচির আয়োজন করে।


কর্মসূচিতে সংহতি জ্ঞাপন করে সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের শাকিলা ইয়াসমিন মেরী, অর্জন ফাউন্ডেশনের রুবেল হোসেন, প্রভা’র সালমা পারভিন, ইউথ নেটওয়ার্কের হৃদয় মন্ডল ও মোঃ রিপন হোসেন।


আলোচনা সভায় সকলের পক্ষ থেকে সুন্দরবন রক্ষা সরকারি বেসরকারি যে কোন পর্যায় থেকে প্রদান করা কর্মসূচি সফলে সম্মিলিত অঙ্গীকার ব্যাক্ত করা হয়। আলোচনা সভার সুন্দরবন ও পরিবেশ রক্ষার প্রত্যয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়।


এছাড়াও সাতক্ষীরায় বিভিন্ন সংগঠন বিচ্ছিন্নভাবে সাতক্ষীরার একাধিক উপজেলায় পৃথক পৃথক কর্মসূচি পালন করে।


Tag
আরও খবর